ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভারতের পুনেতে জরুরি অবতরণের সময় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত Logo রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ Logo শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স Logo দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ Logo ধামরাইয়ে দেপাশাই চ্যাম্পিয়ন্স লীগ ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে Logo ভূমিকম্প ঝুঁকি কমাতে ত্রুটিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: রাজউক চেয়ারম্যান Logo মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়।  Logo  কসবায় ২৬৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo আশুগঞ্জে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন, ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট Logo ট্রাম্পের অভিবাসন অভিযানে যুক্তরাষ্ট্রে এক মাসে রেকর্ড ৫১ হাজার আটক

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলসহ যুবককে পুড়িয়ে হত্যা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ২৪৬ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

সানজিদা খাতুন , চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা মুন্সীগঞ্জ গড়চাপড়া ফরিদপুরের মাঠে মোটরসাইকেল সহ সবুজ (২৫) নামে এক যুবককে পুড়িয়ে হত্যা করা হয়েছে।  মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাতের কোন এক সময় উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের একটি বাগানে এ ঘটনা ঘটে। নিহত যুবক সবুজ উপজেলার ডাউকি ইউনিয়নের বাদেমাজু গ্রামের ফকিরপাড়ার গরু ব্যবসায়ী জয়নালের ছেলে। সে পেশায় পুরাতন মোটরসাইকেলের ব্যবসা করতেন বলে জানা গেছে।
আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, আমি ঘটনাস্থলে এসেছি। প্রাথমিকভাবে জানা গেছে ছেলেটির নাম সবুজ। মোটরসাইকেল সহ তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত কাজ শুরু করেছি। বেলগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শামীম রেজা  বলেন, ঘটনাটি আমার ওয়ার্ডের মধ্যেই ঘটেছে। সকালে স্থানীয় লোকজন পুলিশ ও আমাকে জানায়। আমি ঘটনাস্থলে গিয়ে দেখি মোটরসাইকেলসহ সবুজকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। মোটরসাইকেলের নিচে চাপা দেয়া ছিল। ধারণা করা হচ্ছে রাতের যে কোন সময় এ ঘটনা ঘটেছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদরসার্কেল) আনিসুজ্জামান বলেন, আলমডাঙ্গার মেহেগুনি বাগানে  একজনকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে তদন্তকাজ চলছে।

ট্যাগস :

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলসহ যুবককে পুড়িয়ে হত্যা

আপডেট সময় : ০৩:৩৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪