ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

চীনে শক্তিশালী ভূমিকম্প:নিহত বেড়ে ১১৮, মাইনাস ১৩ ডিগ্রি তাপমাত্রাতেই চলছে উদ্ধারকাজ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ ২১০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২। ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন আরও ২২০ জন। স্থানীয় সময় সোমবার (১৮ ডিসেম্বর) রাতে ভূমিকম্পটি আঘাত হানে। যে অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হেনেছে সেখানে তাপমাত্রা এখন মাইনাস ১৩ ডিগ্রি সেলসিয়াস। এই হাড় কাঁপানো শীতের মধ্যেই লোকজনকে উদ্ধারের চেষ্টা করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির গানসু প্রদেশ সোমবার মধ্যরাতে ৬.২ মাত্রার ভূমিকম্পে আঘাত হেনেছে। ভূমিকম্পের সময় পার্শ্ববর্তী কিনঘাই এলাকায়ও কম্পন অনুভূত হয়।

এর আগে ৫ সেপ্টেম্বর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ৬৬ জন নিহত হয়।

চীনে ভূমিকম্প একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চল সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ। ছোট-বড় ভূমিকম্প প্রায়ই বিভিন্ন অঞ্চলে আঘাত হানে।

এদিকে স্থানীয় সময় মঙ্গলবার সকালে প্রতিবেশী জিনজিয়াংয়ে আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে। ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গানসু প্রদেশে শক্তিশালী ভূমিকম্পের পর পূর্ণাঙ্গ উদ্ধার অভিযানের নির্দেশ দিয়েছেন। গানসু চীনের একটি দরিদ্র অঞ্চল। ওই প্রদেশের জিশিশান কাউন্টি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

চীনা কর্তৃপক্ষ ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ২ বলে জানালেও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বলছে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬ মাইল) এবং প্রায় ১০টি আফটার শক অনুভূত হয়েছে।

ভূমিকম্পে ৫ হাজারের বেশি বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বিদ্যুৎ এবং পানির সরবরাহও ব্যহত হচ্ছে। ভূমিকম্পের অভিজ্ঞতা সম্পর্কে স্থানীয় লোকজন জানিয়েছেন, ভূমিকম্পটি বেশ শক্তিশালী ছিল।

চীনে শক্তিশালী ভূমিকম্প:নিহত বেড়ে ১১৮, মাইনাস ১৩ ডিগ্রি তাপমাত্রাতেই চলছে উদ্ধারকাজ

আপডেট সময় : ০২:৩৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩