ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ’র উদ্বোধন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ ৩৭২ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার (২৯ অক্টোবর) সকালে স্থানীয় সরকার বিভাগ ও ইউনিসেফ এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) দেবেন্দ্র নাথ উরাঁও এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার নুরুজ্জামান, সিভিল সার্জন অফিসার ডা. এস এম মাহমুদুর রশিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামানিক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডা. মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন প্রমুখ।

এসময় অতিথিরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বাসা বাড়ির আঙ্গিনাসহ নালা নর্দমা পরিস্কার পরিছন্ন রাখতে হবে এবং ফ্রিজের পাশে জমানো পানি, ডাবের খোসার পানিসহ জমাট পানি সেচে ফেলার তাগিদ দেন অতিথিরা।

অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সমাধান হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা। তাই এ বিষয়ে সকলের সচেতনতা তৈরি করা, জনসম্পৃক্ততা বাড়ানো এবং মানুষকে উদ্বুদ্ধকরণের উপর গুরুত্বারোপ করা হয়।

সিভিল সার্জন অফিসের তথ্যানুযায়ী চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৪ জন। এ পর্যন্ত ছাড়পত্র দেয়া হয়েছে ৯৮৫ জনকে।

শেষে নগর ব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসক ও অন্যান্য কর্মকর্তাগণ কালেক্টরেট শিশু পার্ক ও জেলা প্রশাসন প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ সূচনা করেন।

চাঁপাইনবাবগঞ্জে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ’র উদ্বোধন

আপডেট সময় : ০৬:১৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩