ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

চলতি বছর একদিনে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ ২১২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
গত একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৫ জন। এ বছর একদিনে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

নতুন ভর্তির সাথে সাথে হাসপাতালে ভর্তির মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩৭। এই সময়ে ডেঙ্গুতে কেউ মারা যায়নি।

বৃহস্পতিবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু রিপোর্টে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৪ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৫ জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৩৭ জন এবং ঢাকার বাইরে ৪৮ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চার হাজার ৮৭ জন। এর মধ্যে রাজধানীর সরকারি-বেসরকারি হাসপাতালে ৩ হাজার ১৪৮ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি হয়েছেন ৯৩৯ জন।

অন্যদিকে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ৩ হাজার ১২১ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ২ হাজার ৩৫৮ এবং ঢাকার বাইরে ৭৬৩ জন। এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ২৯ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছর একদিনে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ০৬:৩৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩