ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা Logo ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ Logo ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

চলতি বছরের এপ্রিলে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদিত হয়েছে : জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ ৪৩০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
দেশে মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৭ হাজার ৩৬১ মেগাওয়াট এবং চলতি বছরের ১৯ এপ্রিল সর্বোচ্চ উৎপাদন হয়েছে ১৫ হাজার ৬৪৮ মেগাওয়াট বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার (১৫ জুন) জাতীয় সংসদের অধিবেশনে জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার এক প্রশ্নের লিখিত জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এ তথ্য জানান।এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। এ দিনের প্রশ্ন উত্তর টেবিলে উস্থাপিত হয়।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানিসহ দেশে মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৭,৩৬১ মেগাওয়াট। চলতি বছরের ১৯ এপ্রিল এ পর্যন্ত সর্বোচ্চ বিদ্যুত উৎপাদন হয়েছে ১৫ হাজার ৬৪৮ মেগাওয়াট। ২০০৮ সালে সরকার দায়িত্ব গ্রহণের সময় বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল ৪ হাজার ৯৪২ মেগাওয়াট এবং প্রকৃত উৎপাদন ছিল ৩ হাজার ২৬৮ মেগাওয়াট। সরকার নিবিড় তদারকির মাধ্যমে বিদ্যুৎ খাতের উন্নয়নে তাৎক্ষণিক, রূপকল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে। বিদ্যুৎ উৎপাদন মহাপরিকল্পনার আওতায় ২০৩০ সালের মধ্যে উৎপাদন ক্ষমতা ৪০ হাজার মেগাওয়াটে এবং ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াটে উন্নীত করার কর্মসূচি নিবিড় তদারকির মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।

বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

চলতি বছরের এপ্রিলে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদিত হয়েছে : জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৬:২৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩