ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

চলতি অর্থবছর শেষে ৮২ হাজার কোটি টাকা ঘাটতির সম্ভাবনা:সিপিডি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪ ২৬৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

চলতি ২০২৩-২০২৪ অর্থবছরে সরকার বিশাল রাজস্ব ঘাটতির সম্মুখীন হতে যাচ্ছে। সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) গত ছয় মাসের রাজস্ব আদায়ের বর্তমান প্রবণতা পর্যবেক্ষণ করে বলেছে, চলতি অর্থবছর শেষে ৮২ হাজার কোটি টাকা ঘাটতি হতে পারে।

শনিবার (১৬ মার্চ) সকালে ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে ২০২৪-২৫ জাতীয় বাজেট উপস্থাপন অনুষ্ঠানে এ তথ্য জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

ফাহমিদা খাতুন তার উপস্থাপনায় বলেন, ‘এমন একটা সময় বাজেট প্রণয়ন হতে যাচ্ছে যখন সামষ্টিক অর্থনীতি নেতিবাচক ধারায় রয়েছে। দেশে উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকের তারল্য সংকট, বাজেট বাস্তবায়নে নিম্ন ও শ্লথ গতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিম্নগামী এবং রপ্তানি আয় ও রেমিট্যান্স নিচের দিকে। এই পরিপ্রেক্ষিতে আমাদের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা যেটা আমরা দেখতে চাই বিশেষ করে উচ্চ প্রবৃদ্ধি ও নিম্ন মূল্যস্ফীতিসহ অন্যান্য সূচক যেখানে থাকার কথা সেটা নেই। বরং চরমভাবে চাপের মুখে পড়েছে। এর কারণ আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ দুটোই।’

সিপিডি জানায়, রাজস্ব আদায়ের ধীরগতি, মূল্যস্ফীতি ও ডলার সংকটসহ নানা কারণে দেশের অর্থনীতি চাপে রয়েছে। ফলে আমরা সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা হারিয়েছি। সেই স্থিতিশীলতা ফিরিয়ে আনাই হবে আগামী অর্থবছরের ২০২৪-২৫ বাজেটের মূল লক্ষ্য।

ফাহমিদা খাতুন বলেন, বাজেট প্রণয়ন হয় এক বছরের জন্য। বাজেটে যে নির্দেশনা থাকবে সেগুলো যেন চ্যালেঞ্জগুলো মেটাতে পদক্ষেপ নিতে পারে। মূল্যস্ফীতির চাপ কমানো, টাকার বিনিময় হার স্থিতিশীলতা রাখা ও দরিদ্র মানুষের স্বার্থের দিকে নজর দিতে হবে।

প্রস্তাবনায় সিপিডি বলছে, ২০২৪-২০২৫ অর্থবছরের জাতীয় বাজেট এমন সময়ে উপস্থাপন করা হবে যখন দেশ নানাবিধ অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি।

চলতি অর্থবছর শেষে ৮২ হাজার কোটি টাকা ঘাটতির সম্ভাবনা:সিপিডি

আপডেট সময় : ০৫:২৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪