ঢাকা ০১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

চলতি অর্থবছরে এক বিলিয়ন ডলার বিক্রি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ১৯৯ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

দেশে চলমান সংকটেও ডলার বিক্রি অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্যাংক। ডলার সংকট কাটাতে গত আগস্টের মাঝামাঝি রিজার্ভ থেকে ডলার বিক্রি না করার ঘোষণা ছিল কেন্দ্রীয় ব্যাংকের। তবে সে প্রতিশ্রুতি রাখতে পারেনি। চলতি মাস অক্টোবর পর্যন্ত ডলার বিক্রি অব্যাহত রয়েছে। গত আগস্ট ও সেপ্টেম্বরে প্রায় দেড়শ মিলিয়ন ডলার বিক্রি করা হয়েছে রিজার্ভ থেকে। এতে চলতি অর্থবছরে ডলার বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ বিলিয়ন ডলার। যদিও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে ডলার বিক্রি করা হচ্ছে না।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রমতে, ২০২৪-২৫ অর্থবছরের ২৮ অক্টোবর পর্যন্ত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কাছে প্রায় ৯৮০ মিলিয়ন ডলার বা প্রায় এক বিলিয়ন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। অথচ গত ২৮ আগস্ট বাংলাদেশ ব্যাংকের ঘোষণা করে যে, এখন থেকে আর কোনো ব্যাংকের কাছে রিজার্ভ থেকে ডলার বিক্রি করা হবে না।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী গত অক্টোবর মাসে প্রায় ২০ মিলিয়ন ডলার বিক্রি করা হয়েছে। তার আগে সেপ্টেম্বর মাসে বিক্রি করা হয় ১১০ মিলিয়ন ডলার এবং আগস্টে ডলার বিক্রি করা হয় ১৭০ মিলিয়ন ডলার। আর চলতি অর্থবছরের শুরুতে রিজার্ভ থেকে ডলার বিক্রির পরিমাণ ছিল ৬৮০ মিলিয়ন ডলার।

রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ ঘোষণার পরও ডলার বিক্রির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা অস্বীকার করে বলেন, আইএমএফের লক্ষ্য অনুযায়ী কিছুটা নিচে রয়েছে রিজার্ভ। তাই রিজার্ভ থেকে ডলার বিক্রি করা হচ্ছে না। রিজার্ভ বাড়াতে ডলার বিক্রি বন্ধ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, সোমবার পর্যন্ত মোট রিজার্ভ ছিল ২৫ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। তা বিপিএম-৬ হিসাবে ১৯ দশমিক ৮৫ বিলিয়ন। গত সেপ্টেম্বর শেষে ছিল ২৪ দশমিক ৮৬ বিলিয়ন ও বিপিএম হিসাবে ১৯ দশমিক ৮৬ বিলিয়ন। আগস্টে মোট রিজার্ভ ছিল ২৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার এবং বিপিএম হিসাবে ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। আর চলতি বছরের জুলাইতে মোট রিজার্ভ ছিল ২৫ দশমিক ৮৩ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ হিসাবে তা ২০ দশমিক ৪১ বিলিয়ন ডলার। এখানে লক্ষ্য করা যাচ্ছে রিজার্ভ উঠা-নামার মধ্যে থাকলেও বর্তমানে নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে।

ট্যাগস :

চলতি অর্থবছরে এক বিলিয়ন ডলার বিক্রি

আপডেট সময় : ০২:৩৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪