ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন Logo মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী Logo ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাত, চাপে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা Logo হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬ Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী

চরম গরম কোরবানির হাট

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৩:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩ ২১৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আর মাত্র চার দিন পর মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। এই ঈদকে সামনে রেখে এরই মধ্যে রাজধানীর অস্থায়ী হাটে দেশের বিভিন্ন স্থান থেকে গরু-ছাগল নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। তবে এবার কোরবানির গরুর দাম অনেক বেশি চাচ্ছেন ব্যবসায়ীরা। গত বছরের তুলনায় এবার প্রতি মণ দাম ৬ থেকে ৭ হাজার টাকা বেশি।

ব্যবসায়ীরা জানান, গত বছর কোরবানির গরু প্রায় ২৭ হাজার থেকে ২৮ হাজার টাকায় বিক্রি হয়েছিল। এবার গরুর দাম চাওয়া হচ্ছে ৩৪ থেকে ৩৫ হাজার টাকা। দর কষাকষির মাধ্যমে দাম কিছুটা কম হতে পারে। তবে গত বছরের তুলনায় এবার কোরবানির গরু বাবদ মণপ্রতি ৬ থেকে ৭ হাজার টাকা বেশি দিতে হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, এবার গরুর খাবারের দাম বেশি হওয়ায় দাম বেশি। গরুর সরবরাহও কম। ঢাকার বাজারে এক কেজি মাংস বিক্রি হচ্ছে প্রায় ৮০০ টাকায়। গ্রাম থেকে গরু সংগ্রহ করতে বাড়তি টাকা যোগ করতে হয়। সব মিলিয়ে এবার গরুর দাম চড়া।

ব্যবসায়ীরা আরও জানান, গত বৃহস্পতিবার থেকে রাজধানীর অস্থায়ী হাটে কোরবানির পশু তোলা শুরু করেছেন ব্যবসায়ীরা। কিন্তু বিক্রি এখনো জমে ওঠেনি। মঙ্গলবার থেকে মূল বিক্রি শুরু হবে। এখন যারা হাটে আসছেন, তারা ছোট গরু কিনছেন। বড় গরুর ক্রেতা কম।

রাজধানীর মেরাদিয়া বাজারে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে গরু নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। কেউ কেউ গ্রাম থেকে গরু সংগ্রহ করেছেন। তবে বেশিরভাগই তাদের খামার থেকে গরু নিয়ে এসেছেন। বাজারে ছোট ও মাঝারি গবাদিপশুর সরবরাহ রয়েছে। বড় গরুর সংখ্যা খুবই কম।

ছোট গরুর দাম ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা। মাঝারি গরুর দাম ২ লাখ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা চাওয়া হচ্ছে। হাটে চার থেকে পাঁচ লাখ টাকা মূল্যের গরুও রয়েছে।

চরম গরম কোরবানির হাট

আপডেট সময় : ০৩:০৩:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩