ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

চট্টগ্রামে সিএনজিতে পেট্রোলবোমা হামলা, দুই যাত্রী দগ্ধ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৫৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ১০৭৪ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

চট্টগ্রাম নগরের চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশায় পেট্রোলবোমা হামলার ঘটনা ঘটেছে। এতে দুই নারী যাত্রী দগ্ধ হয়েছেন। রোববার (২০ এপ্রিল) ভোর মুরাদপুর-অক্সিজেন সড়কের আতুরার ডিপো এলাকার তিন রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।দগ্ধরা হলেন— লায়লা বেগম (৫০) ও তার পুত্রবধূ ঝর্ণা বেগম (৩০)। আহতদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে লায়লা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম। তিনি বলেন, দুজনই পেট্রোলবোমার আঘাতে দগ্ধ হয়েছেন। দগ্ধ লায়লার স্বামী মো. আব্বাস বলেন, তারা কক্সবাজারের কুতুবদিয়ার একটি মাজারে যাওয়ার উদ্দেশ্যে রাউজান থেকে সিএনজিতে রওনা হন। পথিমধ্যে আতুরার ডিপো এলাকায় পৌঁছালে সড়কে আগুন দেখতে পান। চালক পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে হঠাৎ মুখোশ পরা তিন ব্যক্তি গাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ করে। সিএনজিচালক মো. জামি জানান, হামলার পর তিনি কিছু দূর গিয়ে গাড়ি থামান এবং আহত যাত্রীদের শরীরে পানি ঢেলে দেন। গাড়ির ভেতর থেকে পেট্রোলবোমার কাচের টুকরাও উদ্ধার করা হয়েছে।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক মো. এস খালেদ জানান, লায়লার শ্বাসনালি পুড়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঝর্ণাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ট্যাগস :

চট্টগ্রামে সিএনজিতে পেট্রোলবোমা হামলা, দুই যাত্রী দগ্ধ

আপডেট সময় : ০৪:৫৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫