ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি Logo নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স Logo প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী Logo জয়ের দিনে পিএসজির দুঃসংবাদ, গুরুতর চোটে মাঠ ছাড়লেন দেজিরে দুয়ে Logo বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ Logo পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই : ডিএই Logo ব্যাংকের পরিচালনা পর্ষদে আসছে বড় পরিবর্তন, থাকতে পারবেন না রাজনীতিবিদরা Logo ধামরাইয়ে খিচুড়ি নিয়ে বিরোধে যুবককে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে Logo ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল Logo ৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন

চট্টগ্রামের উন্নয়নে একসাথে কাজ করবে চসিক ও চট্টগ্রাম বন্দর

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:১০:২৯ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩ ৩০০ বার পঠিত

চট্টগাম প্রতিনিধি:
চট্টগ্রামের উন্নয়নে একসাথে কাজ করার বিষয়ে অঙ্গিকার ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি মেয়র প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল।

বুধবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎে মেয়র বলেন, চট্টগ্রাম বন্দর সুচারুভাবে চলার জন্য কর্ণফুলী নদীর পানি প্রবাহ ঠিক রাখতে হবে। এজন্য চসিক কর্ণফুলীর জন্য ভয়াবহ হুমকিতে পরিণত হওয়া পলিথিন রোধে কঠোর অভিযানের সিদ্ধান্ত নিয়েছে। বন্দরের পড়ে থাকা জমি চসিককে দিলে সে ভূমিতে সৌন্দর্যবর্ধন করে দেয়া হবে বলে জানান মেয়র।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল বলেন, ‘বন্দর বাংলাদেশের রাষ্ট্রীয় আয়ের গুরুত্বপূর্ণ উৎস। চট্টগ্রামের অবকাঠামোখাতের ব্যাপক উন্নয়ন হওয়ায় অচিরেই বন্দরের আয় বহুগুণ বৃদ্ধি পাবে।’

সভায় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্যানেল মেয়র আফরোজা কালাম, কাউন্সিলর আবদুল মান্নান, সচিব খালেদ মাহমুদ, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক।

চট্টগ্রামের উন্নয়নে একসাথে কাজ করবে চসিক ও চট্টগ্রাম বন্দর

আপডেট সময় : ০৯:১০:২৯ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩