ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন Logo যুক্তরাষ্ট্রে ৩৬ বছরের মধ্যে জনপ্রিয়তায় সর্বনিম্ন ডোনাল্ড ট্রাম্প Logo সাদিক কায়েমকে সতর্ক করে রফিকুল ইসলাম মাদানীর ফেসবুক পোস্ট Logo ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে

‘গাজায় নিহতদের মধ্যে নিরীহ ফিলিস্তিনির সংখ্যাই বেশি’ বাইডেনের মন্তব্যে চাপে ইসরায়েলের সামরিক অভিযান!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪ ৩৩২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূল করার লক্ষ্যে অবরুদ্ধ গাজায় হামলা চালাচ্ছে ইসরাইল। ৪ মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলের নির্বিচার আক্রমণে ইতিমধ্যেই ভূখণ্ডে ২৭,০০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

নিহতদের অধিকাংশই নারী, শিশু এবং নিরীহ ফিলিস্তিনি বেসামরিক নাগরিক। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘গাজায় নিহতদের মধ্যে ফিলিস্তিনি নিরীহ বেসামরিক নাগরিকের সংখ্যা বেশি।’ খবর আনাদোলুর।

প্রতিবেদনে বলা হয়, গাজায় নিহতদের মধ্যে নিরীহ বেসামরিক ফিলিস্তিনির সংখ্যাই বেশি বলে মন্তব্য করেছন বাইডেন। তার এ মন্তব্য রাফায় ইসরায়েলের সামরিক অভিযানকে চাপে ফেলবে।

হোয়াইট হাউসে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বাইডেন বলেন, “এই সংঘাতে নিহত ২৭,০০০ ফিলিস্তিনিদের মধ্যে হাজার হাজার শিশুসহ অনেক নিরীহ বেসামরিক নাগরিক রয়েছে।”

তিনি আরও বলেন, গাজার লাখ লাখ মানুষ খাদ্য, পানীয় বা অন্যান্য মৌলিক চাহিদা পূরণে অক্ষম। অনেক গাজাবাসী তাদের পরিবারের সদস্যদের হারিয়ে অমানবিক জীবনযাপন করছে।

বাইডেন বলেন, ‘গাজায় হারিয়ে যাওয়া প্রতিটি নিরপরাধ জীবন এক একটি ট্র্যাজেডি। ইসরায়েলে হারিয়ে যাওয়া প্রতিটি নিরপরাধ জীবনও এক একটি ট্র্যাজেডি। ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের যারা নিহত হয়েছেন, আমরা তাদের উভয়ের জন্য এবং শোকার্ত পরিবারের সবার জন্য আমরা প্রার্থনা করি। ইসরায়েল এবং ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে বন্দি বিনিময় চুক্তির বিষয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র। এই চুক্তি ‘অন্তত ছয় সপ্তাহ সময়ের জন্য গাজায় টেকসই ও সবার জন্য ভালো সময় নিয়ে আসবে। পরে এটি হয়তো আমরা আরও কিছু সময় স্থায়ী করতে পারি।’

বাইডেন বলেন, যুদ্ধের শুরু থেকেই আমরা আমাদের অবস্থান সম্পর্কে পরিষ্কার ছিলাম। আমরা গাজা থেকে ফিলিস্তিনিদের যে কোনো জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরোধিতা করি।

‘গাজায় নিহতদের মধ্যে নিরীহ ফিলিস্তিনির সংখ্যাই বেশি’ বাইডেনের মন্তব্যে চাপে ইসরায়েলের সামরিক অভিযান!

আপডেট সময় : ০৪:৪৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪