ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে নিহত প্রায় ৪৪ হাজার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ২৪২ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে নিহতের সংখ্যা প্রায় ৪৪ হাজারে দাঁড়িয়েছে। জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বলেছেন যে, গাজার বর্তমান পরিস্থিতি পুরো যুদ্ধের সময়ের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে এবং পুরো অঞ্চলে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। খবর আল জাজিরার।

এদিকে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছে। অপরদিকে ইসরায়েলের তেল আবিব শহরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ছয়জন আহত হয়েছে। অপরদিকে লেবাননে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৩ হাজার ৫১৬ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১৪ হাজার ৯২৯ জন।

এর আগে একদিনেই গাজায় শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। গত শনিবার (১৬ নভেম্বর) অবরুদ্ধ এই উপত্যকায় কমপক্ষে ১১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। বেশ কিছু মেডিক্যাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। তারপর থেকেই গাজায় আগ্রাসন চালাচ্ছে দখলদার বাহিনী।

ট্যাগস :

গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে নিহত প্রায় ৪৪ হাজার

আপডেট সময় : ০৩:১৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪