গত একদিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৬৯ জন
- আপডেট সময় : ০৬:৪৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ ৩৮১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬৯ জন। এ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৩৫৭। এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডাঃ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু রিপোর্টে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬৯ জন। এদের মধ্যে ২৭৮ জন ঢাকার বাসিন্দা এবং ৯১ জন ঢাকার বাইরে।
চলতি বছরের ১ থেকে ২২ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ২৯৩ জন। এর মধ্যে রাজধানীর সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ হাজার ৮৯৯ জন। আর ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৯৪ জন।
বিদায়ী বছরে (২০২২) ডেঙ্গুতে ২৮১ জন মারা গেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সময়ে আলোচিত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ হাজার ৩৮২ জন।






















