ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান Logo স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান Logo জ্বরের কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর, এক ল্যাপেই হাল ছাড়লেন শাহাদাত Logo এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

খেলাপি প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা, শাস্তির মুখে এবি ব্যাংক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪২:৩৬ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪ ২০০ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

ব্যাংকখাতের বিষফোড়া খেলাপি ঋণের বিষ ক্রমে বাড়ছে। বিগত সরকার নানান পদক্ষেপ নেওয়ার কথা বললেও সমস্যার ন্যূনতম উপশম হয়নি। ঋণ বৃদ্ধির একই ধারা অব্যাহত রয়েছে নতুন সরকারের আমলেও। এদিকে খেলাপি ঋণ এখন দুই লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা। ব্যাংকখাতের খেলাপি ঋণ উদ্বেগজনহারে বাড়লেও এখনো কিছু কর্মকর্তা এটিকে আড়াল করার চেষ্টা করছেন। খেলাপি হয়ে পড়া প্রতিষ্ঠানকেই ব্যাংকের পক্ষ থেকে দেওয়া হচ্ছে বিশেষ সুবিধা। এগুলোর একটি এবি ব্যাংক।

সম্প্রতি ব্যাংকটি প্যাসিফিক মটরস লিমিটেডের খেলাপি ঋণের তথ্য গোপন করে বিশেষ সুবিধা দিয়েছে। আর মিথ্যা তথ্য দেওয়ায় এখন কেন্দ্রীয় ব্যাংকের জরিমানার মুখে পড়েছে ব্যাংকটি।

ব্যাংক সূত্র জানায়, প্যাসিফিক মটরস লিমিটেড খেলাপি হওয়ার পরও তাদের গ্যারান্টি সুবিধা দিয়েছে এবি ব্যাংক পিএলসি, যা ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (২০২৩ সংশোধিত) এর ধারা ২৭ ক (৩) এর বিধানের সুস্পষ্ট লঙ্ঘন। একই ধারার ক্ষমতাবলে সম্প্রতি ব্যাংকটিকে ২০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। এ নিয়ে মন্তব্যের জন্য তার হোয়াটসঅ্যাপ ও মোবাইল ফোনে প্রশ্ন দিয়ে এসএমএস করা হলেও উত্তর পাওয়া যায়নি।

কথা হয় ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মাহমুদুল আলমের সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, ‘আসলে আমরা তেমন কোনো সুবিধা দেইনি প্যাসিফিক মটরসকে। তাদের কাছ থেকে শতভাগ ক্যাশ নিয়ে, তাদের মাল ছাড়ানোর জন্য গ্যারান্টি সুবিধা দিয়েছি। শুধু কাস্টমসকে একটা গ্যারান্টি সুবিধা দেওয়া হয়েছিল হান্ডেড পার্সেন্ট ক্যাশ মার্জিনের বিপরীতে। টাকা ডিপোজিট রেখে কাস্টমসে গ্যারান্টি দেওয়া হয়েছে, এছাড়া তেমন কিছু না। এখানে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল বাংলাদেশ ব্যাংকের সঙ্গে। আমরা সেটা আবার কেন্দ্রীয় ব্যাংককে জানিয়েছি।

গত ১৬ বছরের মধ্যে বিতরণ করা ঋণ ও খেলাপি ঋণের সর্বোচ্চ অনুপাত এটি। গত বছরের জুন পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৫৬ হাজার ৩৯ কোটি টাকা। সে হিসাবে গত তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২৯ হাজার ৯৬ কোটি টাকা।

ট্যাগস :

খেলাপি প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা, শাস্তির মুখে এবি ব্যাংক

আপডেট সময় : ০২:৪২:৩৬ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪