ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

খানসামায় নবাগত ইউএনও কামরুজ্জামান সরকারের যোগদান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫ ৭২১ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

চৌধুরী নুপুর নাহার তাজ,দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের খানসামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোঃ কামরুজ্জামান সরকার। তিনি ৩৬ তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। রবিবার ( ০৫ জানুয়ারী) সন্ধ্যায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদের কাছে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনও কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। তিনি এর পূর্বে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি বগুড়া জেলার শেরপুর উপজেলার বাসিন্দা। তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি করেন। নব যোগদানকৃত ইউএনও মো: কামরুজ্জামান সরকার বলেন, আইন ও সরকারী নির্দেশনা অনুযায়ী জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করবো। এতে সকল সহকর্মী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করেন তিনি।

ট্যাগস :

খানসামায় নবাগত ইউএনও কামরুজ্জামান সরকারের যোগদান

আপডেট সময় : ০৫:০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫