ঢাকা ১২:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

কুমিল্লা আদালতে প্রতারক রিয়াজ আটক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ২৮২ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

আলমগীর হোসেন আলম ,কুমিল্লা জেলা ব্যুরোচীফ:
কুমিল্লা আদালত প্রাঙ্গণে প্রতারণার অভিযোগে নাজমুল হাসান রিয়াজ নামের এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়েছে। ১৮ নভেম্বর সকাল ১০টায় তাকে আটক করা হয়। কোতোয়ালী মডেল থানায় আজ তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।  এজাহার থেকে জানা যায়, মামলার বাদী খোরশেদ আলম ২০১৮ সালে বরুড়া থানার মাদক মামলার আসামি ছিলেন। রিয়াজ নিজেকে আইনজীবীর সহকারী পরিচয় দিয়ে তার মামলা পরিচালনার দায়িত্ব নেন। জামিনে মুক্তি পাওয়ার পর খোরশেদ আলম নিয়মিত হাজিরা দিয়ে আসছিলেন। রিয়াজ তাকে প্রস্তাব দেন ৭০ হাজার টাকা দিলে তাকে মাদক মামলা থেকে খালাস করে দেবেন। গত ২৫ অক্টোবর কুমিল্লা জর্জকোর্ট আইনজীবী ভবনের পুকুর পাড়ে ৭০ হাজার টাকা দেন খোরশেদ আলম। রিয়াজ ম্যাজিস্ট্রেটের সিল ও সই জাল করে একটি নথি দিয়ে জানান, খোরশেদ আলমকে আর কোর্টে আসতে হবে না, কোর্ট তাকে খালাস দিয়েছেন।
খালাসের নথি নিয়ে খোরশেদ আলম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং মামলার ১নং সাক্ষী মাহবুবুল আলম লিমনের কাছে গেলে তারা প্রতারক রিয়াজকে ডেকে আনেন। রিয়াজ অকপটে সব কিছু স্বীকার করেন। আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মাহবুবুল আলম লিমন বলেন, আদালত প্রাঙ্গণে সকল প্রকার জাল জালিয়াতির জন্য জিরো টলারেন্স রয়েছে। ইতিমধ্যে আমরা অনেক প্রতারককে ধরতে সক্ষম হয়েছি। এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি মহিনুল ইসলাম বলেন, বাদী নিজেই নাজমুল হাসান রিয়াজকে আটক করে আমাদের পুলিশ বাহিনীর কাছে সোপর্দ করে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি।

ট্যাগস :

কুমিল্লা আদালতে প্রতারক রিয়াজ আটক

আপডেট সময় : ০৫:২৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪