ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

কিশোরগঞ্জে উত্তরণ সমাজ কল্যাণ সংস্থার সেলাই মেশিন বিতরণ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩৮:০২ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩ ৩০৮ বার পঠিত

শফিক কবীর, কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জে অসহায় কর্মহীন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ সকালে কিশোরগঞ্জ উত্তরণ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে, জেলা সমাজসেবা কার্যালয়ে ৫ জন মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে, উত্তরণ সমাজ কল্যাণ সংস্থার সদস্য ফিরোজ উদ্দীন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো.কামরুজ্জামান খান।

সেলাই মেশিনে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মহীন নারীদের স্বাবলম্বী করতেই আমাদের এই উদ্যোগ বলে জানায় সংস্থার প্রতিষ্ঠাতা মোঃ শফিউল আলম।
তিনি আরো জানান, সংস্থাটি দীর্ঘদিন যাবত অসহায় বয়স্কদের জন্য ইনহেলার ও ঔষধ দিয়ে যাচ্ছে, অতিঅসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শীতার্থদের মাঝে কম্বল ও হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণসহ বিভিন্ন সহায়তা। তাছাড়াও এ চলতি বছরে আর্থিক সংকটে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপে করতে নাপারায় এমন তিনজনকে নগদ টাকা দিয়ে পরিক্ষা দেওয়ার ব্যাবস্থা করে সংস্থাটি।

বিনামূল্যে সেলাই মেশিন পেয়ে সন্তোষ প্রকাশ করেন-মোছা.জরিনা আক্তার মোছা. জুলেখা আক্তার, মোছাঃ পাপিয়া বেগম, মোছাঃ ফেরদৌসা বেগম,হাসিনা বেগম।

সুবিধাভোগী মোছাঃ পাপিয়া বেগম বলেন, সেলাই মেশিনের প্রশিক্ষণ নিয়েছি অনেক আগেই কিন্তু টাকার অভাবে একটি মেশিন কিনতে পারি নাই। এই সংস্থার পক্ষ থেকে আমাকে সেলাই মেশিনটি দেওয়া হয়েছে। আমি তাদের ওয়াদা করেছি সেলাই মেশিনটি দিয়ে টাকা উপার্জন করে অন্য আরেকজন কর্মহীন নারীকে এটি উপহার দিয়ে দেব। একটি সেলাই মেশিন থাকলে মাসে কমপক্ষে ৪/৫ হাজার টাকা আয় করা যায়।

এ সময় সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক খসরুজ্জামান তুহিন, সহ-সভাপতি ইফাত আহমেদ রফিক, সাংগঠনিক সম্পাদক মো.আবদুস সামাদ সবুজ সহ জেলা সমাজ সেবা অফিসের বিভিন্ন শ্রেণির কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জে উত্তরণ সমাজ কল্যাণ সংস্থার সেলাই মেশিন বিতরণ

আপডেট সময় : ০৬:৩৮:০২ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩