ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন Logo হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি Logo দেশের প্রথম কমিউনিটি ভিত্তিক এগ্রো রিসোর্টের নকশা উন্মোচন করল সুখের খামার Logo শতাব্দীর পুরনো পৈত্রিক ভিটা দখলের পাঁয়তারা, নীরব প্রশাসন: নেত্রকোণায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ বাসিন্দাদের মানববন্ধন Logo ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: গালিবাফ Logo টানা কয়েকটি সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, যা ঘটেছিল রাধিকা আপ্তের সঙ্গে Logo এশিয়ান গেমস নারী ক্রিকেট • লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ, ১১৪ রানে জিতে ফাইনালে ভারত Logo দেশীয় শিল্প সুরক্ষা ও প্রতিযোগিতা বাড়াতে সরকারি ক্রয় আইনে সংশোধন Logo অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কমলো হার্টের রিংয়ের দাম

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২২:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩ ২৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
যুক্তরাষ্ট্রে তৈরি দুই কোম্পানির তিন ধরনের হার্টের রিংয়ের (স্টেন্ট) দাম ১৫ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা কমানো হয়েছে। এর মধ্যে দুটি রিংয়ের নতুন দাম ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। আরেকটি দাম পরে কার্যকর হবে। ২৫ জুন রোববার এক সংবাদ সম্মেলনে ওষুধ প্রশাসন অধিদপ্তর এ তথ্য জানায়। হার্টের রিংয়ের দাম কমে যাওয়ায় স্বস্তি এসেছে হৃদরোগীদের।

ঔষধ  প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেন, ঔষধ প্রশাসন অধিদফতরের সঙ্গে অ্যাবট ল্যাবরেটরিজ, বোস্টন সায়েন্টিফিক নামের দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বৈঠক করেন। বৈঠকে হার্টের চিকিৎসায় ব্যবহৃত স্টেন্টের দাম কমানোর অনুরোধ জানানো হয়। আলোচনার পর দুই কোম্পানি তাদের তিনটি স্টেন্টের দাম কমাতে রাজি হয়।

মহাপরিচালক আরও বলেন, স্টেন্টের দাম কমাতে স্টেন্ট প্রস্তুতকারকদের স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে ডিজিডিএ একাধিক বৈঠক করেছে। তাদের বুঝিয়ে বলা হয়েছে, এসব স্টেন্টের দাম বাড়ায় বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাছাড়া কোম্পানিগুলো ভারতে কম দামে এসব স্টেন্ট অফার করছে। আমরা বলেছি, আপনারা যদি ভারতে এই মূল্য দিতে পারেন তবে আমাদের কেন দিতে পারবেন না? তাদের যুক্তি হল ভারতে তাদের অনেক বড় বাজার রয়েছে, যেখানে খরচ কম। আমাদের এখানে বাজার ছোট হওয়ায় তাদের পরিচালন ব্যয় বেশি হয়ে যায়।

কমলো হার্টের রিংয়ের দাম

আপডেট সময় : ০৬:২২:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩