সংবাদ শিরোনাম :
এলপিজির নতুন দাম নির্ধারণ, আজ থেকেই কার্যকর
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৫:৫০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩ ২৪৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
চলতি মাসের জন্য গ্রাহক পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৭৯ টাকা বেড়ে হয়েছে ১ হাজার ৩৬৩ টাকা। এর দাম আগে ছিল ১ হাজার ২৮৪ টাকা।
সোমবার (২ অক্টোবর) দুপুরে নতুন দাম ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ সন্ধ্যা থেকে নতুন দাম কার্যকর হবে।
বিইআরসি এর মতে, বেসরকারি এলপিজি খুচরা বিক্রেতা পয়েন্টগুলি কর সহ ভোক্তা স্তরের মূল্য প্রতি কেজি ১১৩ টাকা ৬১ পয়সা করে সমন্বয় করেছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল আকারে সরবরাহ করা বেসরকারি এলপিজির দাম মুসওকসহ প্রতি কেজি ১০৯ টাকা ৭৯ পয়সা করে সমন্বয় করা হয়েছে। ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম মূসকসহ প্রতি লিটারের মূল্য ৬২ টাকা ৫৪ পয়সা সমন্বয় করা হয়েছে।

















