ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান Logo স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান Logo জ্বরের কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর, এক ল্যাপেই হাল ছাড়লেন শাহাদাত Logo এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

ঊর্ধ্বগতিতে পেঁয়াজের মূল্য, কেজি প্রায় ১০০ টাকা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২৪:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩ ২৫৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
প্রায় প্রতি বছরই ঈদুল আজহাকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী পেঁয়াজের বাজার অস্থিতিশীল করে তোলে। তারা নিজেরাই সিন্ডিকেট করে ইচ্ছেমতো দাম বাড়ায়। এই বছরও তার ব্যতিক্রম হয়নি।

ঈদের এক মাস আগেই কিছু অসাধু ব্যবসায়ীর কারণে বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রায় ১০০ টাকায়। ভারত থেকে পেঁয়াজ আমদানি না হওয়ায় দাম বাড়ছে বলে বিক্রেতাদের অভিযোগ।

রোববার (৪ জুন) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে।

রাজধানীর শুক্রাবাদ বাজার থেকে পেঁয়াজ কিনতে আসা কাজল জানান, ঈদের এক মাস আগে পেঁয়াজের দাম প্রায় একশ টাকা। রোজার সময় ৩৫ টাকায় পেঁয়াজ কিনলেও এখন দাম প্রায় তিনগুণ। পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় তা বন্ধ করতে হবে।

রায়ের বাজারের খুচরা বিক্রেতা সোহেল রানা বলেন, বর্তমান হার অব্যাহত থাকলে ঈদের আগে পেঁয়াজের দাম ২০০ টাকা ছাড়িয়ে যেতে পারে। আমদানির মাধ্যমে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আনতে হবে।

পেঁয়াজের দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ক্রেতাদের অভিযোগ, ঈদ সামনে রেখে প্রতিবছরই অসাধু বিক্রেতারা পেঁয়াজ সিন্ডিকেট করে। তবে বিক্রেতাদের দাবি, মূলত ভারত থেকে পেঁয়াজ আমদানি না হওয়ায় দাম বাড়ছে। এভাবে চলতে থাকলে আসন্ন ঈদুল আজহায় পেঁয়াজের বাজার পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

ঊর্ধ্বগতিতে পেঁয়াজের মূল্য, কেজি প্রায় ১০০ টাকা

আপডেট সময় : ০৪:২৪:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩