ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান Logo স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান Logo জ্বরের কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর, এক ল্যাপেই হাল ছাড়লেন শাহাদাত Logo এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

উন্নত সেবা প্রদানের প্রতিশ্রুতি নিয়ে ময়মনসিংহ শাখা বৃহৎ পরিসরে স্থানান্তর করেছে ব্র্যাক ব্যাংক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩ ৩১৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার : নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন মাইলফলক স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক। উন্নত গ্রাহকসেবা প্রদানের প্রতিশ্রুতি নিয়ে ময়মনসিংহ শাখা বৃহৎ পরিসরে স্থানান্তর করেছে ব্র্যাক ব্যাংক।
প্রশস্ত নতুন পরিসরে স্থানান্তরিত শাখাটি গ্রাহকদের সবচেয়ে আধুনিক এবং সর্বোত্তম গ্রাহক সেবা প্রদান করবে।
৫ সেপ্টেম্বর ২০২৩ ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন ময়মনসিংহের নতুন বাজারের শ্যামচরণ রায় রোডে আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেডবৃন্দ এ. কে. এম. তারেক ও তাহের হাসান আল মামুন, হেড অব স্মল বিজনেস (সাউথ) নজরুল ইসলাম, রিজিওনাল হেড – ঢাকা নর্থ ও ময়মনসিংহ তানভির রহমান, ক্লাস্টার ও ব্রাঞ্চ ম্যানেজার মো: মোশাহিদুজ্জামান এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন: “বৃহত্তর ব্র্যাক পরিবারের অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক সবসময় আরও বেশি মানুষের কাছে পৌঁছার জন্য এবং নেটওয়ার্ক বিস্তৃত করার জন্য কাজ করে যাচ্ছে। ব্র্যাক ব্যাংক স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গ্রাহকদের উৎকর্ষ সেবার অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধির অংশীদার হতে প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, “এ শাখা চালুর ফলে ময়মনসিংহের গ্রাহকরা তাদের প্রয়োজনমতো সর্বাধুনিক ও অনলাইন ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন। । আমরা এই শাখা চালুর মাধ্যমে এই এলাকার মানুষদের জন্য ‘আনন্দময় ব্যাংকিং অভিজ্ঞতা’র প্রতিশ্রুতি নিয়ে এসেছি। বিস্তৃত শাখা নেটওয়ার্ক এবং সুবিধাজনক ডিজিটাল ব্যাংকিং সক্ষমতার সমন্বয়ে ব্র্যাক ব্যাংক দেশের এক নম্বর সাসটেইনেবল ব্যাংক হতে প্রতিশ্রুতিবদ্ধ।”
১৮৭টি শাখা, এসএমই শাখা /কৃষি শাখা এবং এসএমই সার্ভিস সেন্টার ও ৩৩টি উপশাখা নিয়ে ব্র্যাক ব্যাংক এখন বাংলাদেশের অন্যতম বৃহত্তম অনলাইন ব্যাংকিং নেটওয়ার্ক হিসাবে আত্মপ্রকাশ করেছে।

ট্যাগস :

উন্নত সেবা প্রদানের প্রতিশ্রুতি নিয়ে ময়মনসিংহ শাখা বৃহৎ পরিসরে স্থানান্তর করেছে ব্র্যাক ব্যাংক

আপডেট সময় : ১১:০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩