ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি Logo নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স Logo প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী Logo জয়ের দিনে পিএসজির দুঃসংবাদ, গুরুতর চোটে মাঠ ছাড়লেন দেজিরে দুয়ে Logo বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ Logo পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই : ডিএই Logo ব্যাংকের পরিচালনা পর্ষদে আসছে বড় পরিবর্তন, থাকতে পারবেন না রাজনীতিবিদরা Logo ধামরাইয়ে খিচুড়ি নিয়ে বিরোধে যুবককে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে Logo ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল Logo ৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন

ইসরায়েল-হামাস যুদ্ধ: বেড়েছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩ ৩০৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলের ওপর ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের হামলার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার (৯ অক্টোবর) তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশ্বের মোট তেলের চাহিদার একটি বড় অংশ পূরণ করে। আর মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তেলের সরবরাহে ব্যাঘাত ও সংকটের আশঙ্কায় তেলের দাম বেড়েছে।

সোমবার এশিয়ার বাজারে ব্রেন্ট ৪.৭ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৮৬.৬৫ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেল প্রতি ৪.৫ শতাংশ বেড়ে ৮৮.৩৯ ডলারে দাঁড়িয়েছে।

ইসরায়েলে হামাসের অতর্কিত হামলায় এ পর্যন্ত উভয় পক্ষের এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। সংঘাত বাড়লে যুক্তরাষ্ট্র ও ইরান জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

এএনজেড গ্রুপের ব্রায়ান মার্টিন এবং ড্যানিয়েল হাইনেস বলেছেন, ‘তেলের বাজারের জন্য যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো— এই দ্বন্দ্ব এই দুই পক্ষের মধ্যেই সীমাবদ্ধ থাকে নাকি ওই অঞ্চলের অন্যান্য জায়গায়— বিশেষ করে সৌদি আরবে ছড়িয়ে পড়ে।’

তারা যোগ করেছে, ‘অন্তত প্রাথমিক অবস্থায়, যা মনে হচ্ছে বাজার এই পরিস্থিতি সামাল দিতে পারবে এবং স্থিতিকাল, স্কোপ ও তেলের দাম বৃদ্ধির প্রভাবের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে। তবে উচ্চ অস্থিরতাও দেখা দিতে পারে।’

এদিকে, সঙ্কট এমন এক সময়ে আসে যখন রাশিয়া এবং সৌদি আরব তেলের উৎপাদন কমিয়ে দেওয়ায় বাজার ইতিমধ্যেই উর্ধ্বমুখী । এখন ইসরাইল-হামাস যুদ্ধ নতুন করে মুদ্রাস্ফীতির আশঙ্কা তৈরি করেছে।

ইসরায়েল-হামাস যুদ্ধ: বেড়েছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম

আপডেট সময় : ০৩:২৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩