ইসরায়েলি হামলা:গাজায় একই পরিবারের ১৪ জন-লেবাননে হিজবুল্লাহর ৯ সদস্য নিহত
- আপডেট সময় : ০২:১৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪ ২১২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের ১৪ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বুধবার রাতে একটি বাড়িতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমাঞ্চলের আল-মাওয়াসি এলাকায় একটি বাড়িতে হামলা চালানো হয়। ওই বাড়িতে আশ্রয় নেয় গাজার বিভিন্ন অঞ্চলের গৃহহীন নিরীহ ফিলিস্তিনিরা।
এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর ৯ সদস্য নিহত হয়েছে। সংগঠনটি স্বীকার করেছে যে তাদের মধ্যে হিজবুল্লাহর স্থানীয় কর্মকর্তা হোসেইন ইয়াজবেক রয়েছে।
এ ঘটনার প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ বলেন, আমার যোদ্ধারা যুদ্ধকে ভয় পায় না। তবে ইসরায়েলের বিরুদ্ধে তার বাহিনীর হামলা বাড়ে, এমন ঘোষণা তিনি এখনই দিতে চাচ্ছেন না।
ইসরায়েলি বাহিনী বলছে, তারা লেবাননের দক্ষিণ সীমান্তে হিজবুল্লাহর ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ৮ অক্টোবর থেকে লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হিজবুল্লাহর সংঘর্ষ হয়।
এই সংঘর্ষে এখন পর্যন্ত ১৪৩ হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে। বিপরীতে, হিজবুল্লাহর পাল্টা হামলায় ১১ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েল বলেছে যে তারা তার উত্তর সীমান্ত সুরক্ষিত করতে কাজ করছে এবং হিজবুল্লাহ ঘাঁটিতে হামলা চালিয়ে যাবে।


















