ঢাকা ১২:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন Logo হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি Logo দেশের প্রথম কমিউনিটি ভিত্তিক এগ্রো রিসোর্টের নকশা উন্মোচন করল সুখের খামার Logo শতাব্দীর পুরনো পৈত্রিক ভিটা দখলের পাঁয়তারা, নীরব প্রশাসন: নেত্রকোণায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ বাসিন্দাদের মানববন্ধন Logo ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: গালিবাফ Logo টানা কয়েকটি সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, যা ঘটেছিল রাধিকা আপ্তের সঙ্গে Logo এশিয়ান গেমস নারী ক্রিকেট • লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ, ১১৪ রানে জিতে ফাইনালে ভারত Logo দেশীয় শিল্প সুরক্ষা ও প্রতিযোগিতা বাড়াতে সরকারি ক্রয় আইনে সংশোধন Logo অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলি বিমান হামলায় গাজার ৩৩ জন নিহত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২২:২৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪ ৩৬০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :

গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) সকালে গাজা শহরের উত্তরাঞ্চলে বিমান হামলা চালায় ইসরাইল। আহতও হয়েছেন বেশ কয়েকজন। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উত্তর গাজায় চিকিৎসা সেবাও সীমিত হয়ে গেছে। ইসরায়েলি হামলায় একের পর এক হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। জাতিসংঘ বলেছে, কোনো হাসপাতালই এখন আরও ব্যাপক সেবা দেওয়ার মতো অবস্থায় নেই।

এদিকে গাজা ছাড়াও পশ্চিম তীরে উত্তেজনা বাড়ছে। রোববার (১৪ নভেম্বর) ইসরায়েলি বাহিনীর হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের ওয়াসেল আবু ইউসুফ বলেছেন, পশ্চিম তীরের পরিস্থিতিও খারাপ হতে শুরু করেছে।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এরপর গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গাজায় ১০০ দিনের সংঘাতে এ পর্যন্ত প্রায় ২৪,০০০ মানুষ প্রাণ হারিয়েছে।

হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, সেখানে ইসরায়েলি বাহিনীর হাতে এখন পর্যন্ত অন্তত ২৩,৯৬৮ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৬০ হাজার ৫৮২ জন।

ফিলিস্তিনি টেলিকমিউনিকেশন কোম্পানি প্যাল্টেল জানিয়েছে, গাজায় ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে টেলিযোগাযোগ বন্ধ রয়েছে। কোম্পানিটি জানিয়েছে, সেখানে টেলিযোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার করতে কাজ করার সময় তাদের দুই কর্মী নিহত হয়েছেন।

ইসরায়েলি বিমান হামলায় গাজার ৩৩ জন নিহত

আপডেট সময় : ০৩:২২:২৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪