ঢাকা ১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo তার বিজ্ঞাপন-নাটক দিয়েই উত্থান সোহেল খানের, যা লিখলেন ফারুকী Logo উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ • আত্মবিশ্বাসী রিয়ালের সামনে পিএসভি Logo ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুমোদন পেছালো পেন্টাগন Logo শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসবেন নাকি হেঁটে—এই আলোচনা ভারতের সঙ্গে হবে: তথ্য উপদেষ্টা Logo ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি Logo রাজাপুর প্রেসক্লাবের আয়োজনে রাজাপুর থানা হানাদারমুক্ত দিবস উদযাপন Logo স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহদী আমিন Logo বছরে ৩৮৪ টন স্বর্ণ উৎপাদন করে শীর্ষে এশিয়ার দেশ Logo এইচএসসি পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন Logo শিশুটি মারা যাওয়ার পর বসতঘর থেকে উদ্ধার হলো বিষধর পদ্ম গোখরা

ইসরায়েলি বিমান হামলায় একদিনে ২৫০ ফিলিস্তিনি নিহিত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ ২৪৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :

অবরুদ্ধ ফিলিস্তিনি গাজায় ইসরায়েলি বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ২৫০ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন পাঁচ শতাধিক ফিলিস্তিনি। এই হামলায় আল-মাগাজি শরণার্থী শিবিরে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়। সোমবার (২৫ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় তাদের হামলা জোরদার করেছে। এর পরিপ্রেক্ষিতে গত ২৪ ঘণ্টায় তারা গাজা জুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। ২৫০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এই হামলায় আল-মাগাজি শরণার্থী শিবিরের সাত পরিবারের সবাই নিহত হয়েছে বলেও সংবাদমাধ্যম জানিয়েছে।

এদিকে, ইসরাইল গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, তারা উত্তর ও দক্ষিণ গাজায় স্থল অভিযান জোরদার করেছে। তবে তারা স্বীকার করেছেন যে এই অভিযান দীর্ঘ এবং কঠিন।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোন কথোপকথনের সময় বেসামরিক নাগরিকদের সুরক্ষার ওপর জোর দিয়েছেন, হোয়াইট হাউস জানিয়েছে। নেতানিয়াহু বলেন, গাজায় ইসরায়েলি বাহিনীর সব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সীমান্তের বেড়া ভেঙ্গে ইসরায়েলে প্রবেশ করে এবং অতর্কিত হামলা চালায়। এরপর গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েল। হামাসকে নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

তবে হামাসকে নির্মূল করার অজুহাতে ইসরায়েলি বাহিনী নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি বোমা হামলায় প্রায় প্রতিদিনই শত শত ফিলিস্তিনি নারী, পুরুষ ও শিশু নিহত হচ্ছে।

ইসরায়েলি হামলায় এ পর্যন্ত গাজায় ২০,৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু। ৫৩,০০০ এরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছে। এবং গাজার ২.৩ মিলিয়ন বাসিন্দার মধ্যে ১.৮ মিলিয়নেরও বেশি উদ্বাস্তু হয়েছে।

ইসরায়েলি বিমান হামলায় একদিনে ২৫০ ফিলিস্তিনি নিহিত

আপডেট সময় : ০২:২৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩