ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

ইসরায়েলকে আরও ৬৮ কোটি ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ২৯৩ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

ইসরায়েলকে আরও ৬৮ কোটি ডলারের অস্ত্র দেওয়ার অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন। গাজায় যুদ্ধবিরতি নিয়ে যখন ব্যাপক আলোচনা চলছে তখন এমন সংবাদ সামনে এল। যদিও এরই মধ্যে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কর্যকর হয়েছে।

এই অস্ত্র চুক্তিটি নিয়ে গত কয়েক মাস ধরেই কাজ করেছে যুক্তরাষ্ট্র। সেপ্টেম্বরে কংগ্রেশনাল কমিটি এটি পর্যালোচনা করে। অক্টোবরে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করে। এখন মার্কিন কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, অস্ত্র সহায়তা প্যাকেজটিতে সাময়িকভাবে অনুমোদন দিয়েছেন বাইডেন।

এবারের প্যাকেজে শতাধিক ছোট-ব্যাসের বোমা ও হাজার হাজার জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন কিট (জেডিএএম) অন্তর্ভুক্ত থাকবে।

তবে বাইডেন প্রশাসন থেকে এই চুক্তির ব্যাপারে নিশ্চিত করে জানানো হয়নি। মধ্যপ্রাচ্য ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান শুরু থেকেই অস্পষ্ট। দেশটি একদিকে যুদ্ধবিরতির কথা বললেও ইসরায়েলকে অব্যাহত অস্ত্র সহায়তা দিয়ে যাচ্ছে।বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবারের হতাহতের ঘটনার গাজায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৪৪ হাজার ২৮২ জনে ও ১ লাখ ৪ হাজার ৮৮০ জনে।

ট্যাগস :

ইসরায়েলকে আরও ৬৮ কোটি ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৩:০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪