ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় ১০ জনের মৃত্যু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ ২৭৭ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও দুইজন। দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, উদ্ধারকর্মীরা নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন। গত সপ্তাহে পশ্চিম জাভার সুকাবুমী জেলায় অতিরিক্ত বৃষ্টিপাত ভূমিধস ও বন্যার সৃষ্টি করে। এতে পাহাড়ি গ্রামগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রবল বৃষ্টিতে বেশ কয়েকটি নদীর তীর ছাপিয়ে লোকালয়ে পানি প্রবেশ করেছে। জানা যায়, বন্যায় ১৭০টিরও বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জন্য তিন হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ অঞ্চলে বেশ কিছু সেতু, সড়ক ও বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। সুকাবুমীর একটি উদ্ধার কমান্ড পোস্টের প্রধান ইউদি হরিয়ান্তো বলেন, উদ্ধারকারীরা তেগালবুলেদ, সিম্পেনান ও চিয়েমাস গ্রাম থেকে অন্তত ১০টি মরদেহ উদ্ধার করেছেন, যার মধ্যে তিনজন শিশু। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, রাস্তাগুলো কাদা-পানির নদীতে পরিণত হয়েছে এবং বন্যার পানিতে গাছপালা উপড়ে পড়েছে।অক্টোবর থেকে মার্চের মধ্যে ইন্দোনেশিয়ায় ভারী বৃষ্টিপাত প্রায়ই বন্যা ও ভূমিধস সৃষ্টি করে। গত মাসে, ভারী বর্ষণের ফলে উত্তর সুমাত্রা প্রদেশে ভূমিধস ও আকস্মিক বন্যায় ২০ জন নিহত এবং দুইজন নিখোঁজ হন। এছাড়া, ওই অঞ্চলে একটি ভূমিধসের কবলে পড়ে একটি পর্যটক বাসের নয় যাত্রী নিহত হন।

ট্যাগস :

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় ১০ জনের মৃত্যু

আপডেট সময় : ০২:৫৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪