ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি Logo নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স Logo প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী Logo জয়ের দিনে পিএসজির দুঃসংবাদ, গুরুতর চোটে মাঠ ছাড়লেন দেজিরে দুয়ে Logo বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ Logo পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই : ডিএই Logo ব্যাংকের পরিচালনা পর্ষদে আসছে বড় পরিবর্তন, থাকতে পারবেন না রাজনীতিবিদরা Logo ধামরাইয়ে খিচুড়ি নিয়ে বিরোধে যুবককে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে Logo ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল Logo ৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন

ইঞ্জিনে ত্রুটি, প্লেন থেকে সরিয়ে নেওয়া হলো শতাধিক যাত্রীকে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫ ২৫১ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে অবস্থিত হিউস্টন বিমানবন্দরে স্থানীয় সময় রোববার ইঞ্জিনে ত্রুটির কারণে রানওয়েতে থাকা একটি প্লেন থেকে শতাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ফেডারেল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট এয়ারলাইন্স এ তথ্য জানিয়েছে। ইউনাইটেড এয়ারলাইন্সের ক্রুরা জানিয়েছেন, এই ঘটনায় কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।ওই এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৩৮২ ফ্লাইট শুরুর আগেই এর একটি ইঞ্জিনে সমস্যার বিষয়টি জানতে পারার পর পরই রানওয়েতে থাকা অবস্থায়ই প্লেনটি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়।সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, রানওয়েতে স্লাইড এবং সিঁড়ি দিয়ে লোকজনকে নামিয়ে আনা হয় এবং বাসে করে তাদের টার্মিনালে নিয়ে যাওয়া হয়েছে।রোববার স্থানীয় সময় সকাল ৮টা ৩৫ মিনিটে জর্জ বুশ আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, তারা এই ঘটনা তদন্ত শুরু করছে।ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, এয়ারবাস এ৩১৯-এ ১০৪ জন যাত্রী এবং পাঁচজন ক্রু ছিলেন। প্লেনটি নিউ ইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।এর আগে গত বুধবার রাতে ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী প্লেনের সংঘর্ষ হয়।সংঘর্ষের পর প্লেনটি পোটোমাক নদীতে বিধ্বস্ত হয়। প্লেনটিতে ৬০ জন যাত্রী এবং ৪ জন ক্রু ছিলেন। দুর্ঘটনার পর থেকে এখন পর্যন্ত মোট ৫৫ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

ট্যাগস :

ইঞ্জিনে ত্রুটি, প্লেন থেকে সরিয়ে নেওয়া হলো শতাধিক যাত্রীকে

আপডেট সময় : ০২:০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫