ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট Logo সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি Logo রাজাপুরের উত্তর উত্তমপুর গ্রামে ২ কিলোমিটার রাস্তা মরণফাঁদ, বর্ষায় চরম ভোগান্তিতে শত শত শিক্ষার্থী Logo মাদকে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা: খুলনা রেঞ্জ ডিআইজি Logo দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ‘ম্যাজিক ভি৬’ Logo সুস্থ সংস্কৃতি ও দায়িত্বশীল সাংবাদিকতা গঠনে তরুণ সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য Logo একটি হুইল চেয়ারই বদলে দিতে পারে প্রতিবন্ধী দীপঙ্করের জীবন Logo ‘চাঁদা না দিলে রাস্তায় পড়ে থাকবে লাশ’: হিন্দু পল্লীতে আতঙ্ক Logo ফরিদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সূচনা জন্মের প্রথম ঘণ্টায় শালদুধ, প্রথম ছয় মাস শুধু মায়ের বুকের দুধ খাওয়ানোর আহ্বান

ইউক্রেনে মায়ের কোলে ফিরেছে রাশিয়ায় নিয়ে যাওয়া ৩০ শিশু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩ ২৬৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
অধিকৃত অঞ্চল থেকে রাশিয়ায় নেওয়া ৩০টিরও বেশি শিশু ইউক্রেনে তাদের মায়েদের কাছে ফিরছে। রোববার সেভ ইউক্রেন নামের একটি দাতব্য সংস্থা শিশুদের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছে। সেভ ইউক্রেন জানিয়েছে, ফিরে আসা শিশুদের রুশ-অধিকৃত এলাকা থেকে রাশিয়ার মূল ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়েছিল। কিয়েভ দাবি করেছে যে ৩০ শিশুর ফিরে আসা একটি ছোট ঘটনা। কারণ, রাশিয়ানরা রাশিয়ার দখলকৃত অঞ্চল থেকে প্রায় ১৯,৫০০ শিশুকে রাশিয়ার মূল ভূখণ্ডে নিয়ে গেছে।

তবে, মস্কো কিয়েভের এই অভিযোগ অস্বীকার করে বলেছে যে তারা কোনো ইউক্রেনীয় শিশুকে জোর করে রাশিয়ায় নেয়নি। বরং যুদ্ধের রূঢ় পরিস্থিতি থেকে রক্ষা করার জন্য তাদেরকে যুদ্ধপ্রবণ এলাকা থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। সেভ ইউক্রেন আরও জানিয়েছে যে শিশু এবং তাদের পরিবারের সদস্যরা নিরাপদে কিয়েভ নিয়ন্ত্রিত এলাকায় সীমান্ত অতিক্রম করেছে।

ইউক্রেনে মায়ের কোলে ফিরেছে রাশিয়ায় নিয়ে যাওয়া ৩০ শিশু

আপডেট সময় : ০২:০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩