ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ

আল আকসা মসজিদে মুসল্লিদের উপর আবারও ইসরায়েলি বাহিনীর তাণ্ডব

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ ৩৬৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আল-আকসা মসজিদ কমপ্লেক্সে ফিলিস্তিনি মুসল্লিদের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তারা ইবাদত করতে আসা মুসল্লিদের লক্ষ্য করে গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। ঘটনাস্থল থেকে ভিডিও ফুটেজে দেখা গেছে ইসরায়েলি বাহিনী আল-আকসা থেকে মুসল্লিদের জোর করে বের করে দিচ্ছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, আল-আকসা মসজিদ কমপ্লেক্সে সহিংসতার বিষয়ে বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসছে। সংযুক্ত আরব আমিরাত ও চীনের উদ্যোগে এই রুদ্ধদ্বার বৈঠক শুরু হবে।
ওয়াফা বার্তা সংস্থার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে যে আল আকসায় ইসরায়েলি তাণ্ডবের পর অবরুদ্ধ পশ্চিম তীরে সহিংসতা ছড়িয়ে পড়ে। আহত হয়েছেন বহু ফিলিস্তিনি।

এছাড়া নাবলুসে ইসরায়েলি বাহিনীর ছোড়া বিষাক্ত গ্যাসে অন্তত ১২ ফিলিস্তিনি আহত হয়েছে। হেবরনের উত্তরাঞ্চলীয় শহর সংলগ্ন বাইত উমরেও হামলার ঘটনা ঘটেছে। বিষাক্ত গ্যাসের কারণে বাইত উমরে অনেক ফিলিস্তিনি শ্বাসকষ্টে ভুগছেন। জেনিন ও বেথলেহেমেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আল আকসা পৃথিবীর অন্যতম পবিত্র স্থান। এ নিয়ে বহু বছর ধরেই বহু বছর ধরে দ্বন্দ্ব চলে আসছে।
এদিকে, এই রমজানে আল-আকসায় ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনায় তুরস্কে বিক্ষোভ হয়েছে। ইসরায়েলের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে আরব লীগ। ২২-জাতীয় আঞ্চলিক জোটের জরুরি বৈঠক থেকে এই নিন্দা জানানো হয়।
এছাড়া মালয়েশিয়া এ ঘটনার নিন্দা করে বলেছে যে ইসরায়েলের পদক্ষেপ অবৈধ। এটা মানবাধিকারের চরম লঙ্ঘন। ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও দাবি জানিয়েছে দেশটি।

আল আকসা মসজিদে মুসল্লিদের উপর আবারও ইসরায়েলি বাহিনীর তাণ্ডব

আপডেট সময় : ০১:৩২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩