ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক সপ্তাহে বেড়েছে ৯ শতাংশ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৬:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ২৩৪ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

সপ্তাহের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৯ শতাংশ বেড়েছে। তার মধ্যে গত বৃহস্পতিবারই (৩ অক্টোবর) এই বৃদ্ধির হার ছিল ৫ শতাংশ। চলতি বছর এই প্রথম মাত্র এক সপ্তাহে অপরিশোধিত জ্বালানি তেলের দামে এই পরিমাণ উল্লম্ফণ ঘটল। বাজার বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন অংশে উত্তেজনা বৃদ্ধির ফলেই এমনটা ঘটেছে।

আজ শনিবার (৫ অক্টোবর) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, গত এক সপ্তাহে অপরিশোধিত জ্বালানি তেলের দুই ব্র্যান্ড ব্রেন্ট ক্রুড ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)- উভয়েরই দাম বেড়েছে। শতকরা হিসেবে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৮ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ৯ দশমিক ১ অংশ। এছাড়া ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৮.০৫ ডলারে এবং ডব্লিউটিআইয়ের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৪.৩৮ ডলারে।

যুক্তরাজ্যের বাজার বিশ্লেষক সংস্থা স্টোনএক্সের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েল যদি সত্যিই ইরানের খনি ও তেল অবকাঠামোগুলোতে হামলা করে, তাহলে আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিকভাবে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ৩ থেকে ৫ ডলার বাড়বে।

ইরান ওপেক প্লাসের সদস্যরাষ্ট্র। প্রতিদিন আন্তর্জাতিক বাজারে ৩২ লাখ ব্যারেল পাঠায় দেশটি যা শতকরা হিসেবে বাজারের মোট তেলের ৩ শতাংশ। শতকরা হিসেবে হার একেবারেই কম, কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাজার স্থিতিশীল রাখতে ইরানি তেলের যোগান গুরুত্বপূর্ণ। কারণ গত প্রায় দেড় বছর ধরে বাজারে মন্দাভাব চলছে।

ট্যাগস :

আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক সপ্তাহে বেড়েছে ৯ শতাংশ

আপডেট সময় : ০৩:২৬:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪