ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ

আদালতে ট্রাম্পের দাবি ‘আমি নির্দোষ’

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪৬:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩ ২৩১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

ট্রাম্পের বিরুদ্ধে হোয়াইট হাউস থেকে বেরিয়ে যাওয়ার সময় তার সাথে বেশ কিছু শ্রেণীবদ্ধ নথি নিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছিল, যা তিনি আইনত করতে পারেননি। এই ফাইল ফাঁস, জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠত। এই অভিযোগ প্রমাণিত হলে ট্রাম্পের কয়েক বছরের জেল হতে পারে।

তবে মিয়ামির আদালতে ট্রাম্প জানালেন তিনি দোষী নন। এবার গোপন নথি রাখার অভিযোগে ট্রাম্পের বিচার শুরু হবে। মিয়ামির হোটেল থেকে বেরিয়ে ট্রাম্পের গাড়ির কনভয় যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন দুই পাশে প্রচুর মানুষ দাঁড়িয়ে। কারো হাতে ধরা ব্যানার। আবার কারো কারো হাতে ধরা পতাকায় লেখা ট্রাম্প। কারো ব্যানারে ট্রাম্পের ছবি। এছাড়াও বেশ কিছু স্লোগান সম্বলিত ব্যানার ছিল। সেখানে ট্রাম্পবিরোধী কিছু ব্যানারও দেখা যাচ্ছিলো।

আদালত চত্বরে পৌঁছে গাড়ি থেকে নেমে আদালত কক্ষে প্রবেশ করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট। বিচারককে বলেন, তিনি নির্দোষ। বিচারক বলেন, ট্রাম্প যেতে পারেন। আবারও সমর্থকদের মধ্যে দিয়ে গেলেন ট্রাম্প।

ট্রাম্প দোষী সাব্যস্ত করার পর কয়েক মাসের মধ্যেই ট্রাম্পের বিচার শুরু হবে। সে সময় আবারও প্রেসিডেন্ট পদে প্রচারণা চালাবেন ট্রাম্প। বিশেষজ্ঞদের মতে, বিচার শুরু হতে এক বছর সময় লাগবে।

তবে সাবেক মার্কিন প্রেসিডেন্টের এভাবে আদালতে যাওয়ার ঘটনাও নজিরবিহীন।

আদালতে ট্রাম্পের দাবি ‘আমি নির্দোষ’

আপডেট সময় : ০৬:৪৬:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩