ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

আগৈলঝাড়ায় নাশকতা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ ৩০২ বার পঠিত

বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় সরকার বিরোধী নাশকতা মামলার আসামী বিএনপি নেতা লুৎফর ভাট্টিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিএনপি নেতা লুৎফর ভাট্টিকে আজ সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, বিশেষ মতা আইনে দায়ের হওয়া মামলার আসামী দনি বাগধা গ্রামের মোহাম্মদ ভাট্টির ছেলে ও বাগধা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য লুৎফর ভাট্টিকে (৫০) বুধবার সন্ধ্যায় উপজেলার বাগধা ইউনিয়নের মঠবাজার এলাকা থেকে অভিযান চালিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মিল্টন মন্ডল গ্রেপ্তার করে।

উল্লেখ্য, গত ২ নভেম্বর বিএনপির ডাকা হরতাল ও অবোরোধের প্রতিবাদে উপজেলার বাকাল ইউনিয়নের পয়সারহাট পশ্চিমপাড় বন্দরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় আওয়ামী লীগের সমাবেশ শেষে নেতা-কর্মীরা উপজেলা সদরে ফেরার পথে পয়সারহাট ব্রীজের পূর্বপাড়ে পৌঁছলে বিএনপির নেতা-কর্মীরা মহাসড়কের উপর গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জনগনের চলাচল ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্যেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বোমা নিক্ষেপ করে। বোমা বিস্ফোরনের শব্দে আওয়ামীলীগের নেতা-কর্মী ও আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ও দুটি ককটেল উদ্ধার করে।

ওই ঘটনায় বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম পাইক বাদী হয়ে বিএনপি, যুবদল, ছাত্রদলের ২৪ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০/৬০জনকে আসামী করে বিশেষ মতা আইনে ওই রাতেই মামলা দায়ের করেন।

আগৈলঝাড়ায় নাশকতা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৩৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩