আগামী এক মাসের মধ্যে আলু জোরেশোরে আশার ফলে দাম কমবে:বাণিজ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৩:৩৪:১৩ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩ ৩৪৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আগামী এক মাসের মধ্যে আলুর দাম কমবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে আলু জোরেশোরে বাজারে আসবে তখন দাম কমে যাবে। এই মুহূর্তে যেসব আলু আসছে তা উত্তরবঙ্গের নীলফামারী, ঠাকুরগাঁওয়ের, তা এখনো যথেষ্ট নয়।
বুধবার (৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের নাবিস্কো মোড় এলাকায় ২০২৩ সালের ডিসেম্বর মাসে ১ কোটি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ ও টিসিবি পণ্য বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
টিসিবির ঢাকা আঞ্চলিক কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
তিনি বলেন, এই মুহূর্তে ৬০ টাকা নয়, আমাদের রিপোর্টে দেখা যাচ্ছে আলু বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৫ টাকায়। এটা শুধু ঢাকা শহরে। মফস্বলে বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৩৬ টাকায়।
খেজুর আমদানিতে শুল্ক বাড়ানো নিয়েও প্রশ্ন তুলেছেন আমদানিকারকরা। এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা শুল্ক কমাতে পারি না। সে জন্য আমরা এনবিআরে আবেদন করতে পারি। আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। আসন্ন রমজান মাসকে সামনে রেখে তারা শুল্ক একটু কমাতে পারে।
রাজনীতির বাইরে ব্যবসায়ী হিসেবে পরিচয় দেওয়ায় খুশি কি না জানতে চাইলে তিনি বলেন, দুটো প্রেক্ষাপট, এই অঞ্চলেই আমি ৫৫ বছর ধরে রাজনীতি করে গেছি, মুক্তিযুদ্ধে গিয়েছি। এটা আমার রাজনৈতিক কেরিয়ার। যখন আমি রাজনৈতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করি তখন রাজনীতিটাই প্রধান হয়।




















