ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন Logo ইরান যুদ্ধে নিহত সেনাদের সংখ্যা গোপন করেছে যুক্তরাষ্ট্র Logo বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে Logo বিবর্ণ মিরাজ, হেটমায়ারের সেঞ্চুরির পরও গায়ানার বিদায় Logo দুপুরের মধ্যেই প্রকাশ হতে পারে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, বেতন নিয়ে যা জানা গেল Logo লংমার্চের রাজনৈতিক উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন বিএনপির, নজরও রাখছে Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর

৫৪ বোতল ফেনসিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩২:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ৩৯১ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :

অভিনব কায়দায় হ্যান্ড ব্যাগে করে মাদক বহনকালে ৫৪ বোতল ফেনসিডিলসহ একাধিক মাদক মামলায় পলাতক আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী সোহানকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ১,৬২,০০০ টাকা মূল্যমানের ৫৪ বোতল ফেনসিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সোহান হাসান (৩২), পিতা-মৃত আনিছুর রহমান, সাং-মনোহরপুর, থানা-মনিরামপুর, জেলা-যশোর বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ফেনসিডিল বহনে ব্যবহৃত ০১টি হ্যান্ড ব্যাগ, ২টি মোবাইল ফোন ও নগদ-১,১৬০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

৫৪ বোতল ফেনসিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০৭:৩২:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪