সংবাদ শিরোনাম :
৪১ টাকা বাড়লো ১২ কেজি এলপিজির দাম
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৩:৪০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪ ২৪৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম। ভোক্তা পর্যায়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) প্রতিটি ১২ কেজি সিলিন্ডারের দাম ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা করেছে।
রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নতুন দর ঘোষণা করেছে বিইআরসি। যা সন্ধ্যা থেকে কার্যকর হবে। এর আগে জানুয়ারিতে, বিইআরসি এলপিজি গ্যাসের দাম ২৩ টাকা বাড়িয়ে ১,৪০৪ টাকা থেকে ১,৪৩৩ টাকা করেছিল।
এর আগে গত বছর অর্থাৎ ২০২৩ সালে ৫ দফা কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম, আর বেড়েছে ৭ দফা। গত বছরের জুলাই মাসে সবচেয়ে কম ছিল ৯৯৯ টাকা। অন্যান্য বছর নভেম্বরের পরে দাম কমে এলেও ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের কারণে এখনও ঊর্ধ্বমুখী রয়েছে আন্তর্জাতিক বাজার।





















