ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দারুণ সব উপহার ও অফার সহ বাজারে এলো ভিভো ভি৮০ Logo পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ! Logo শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স Logo ধামরাইয়ে ককটেল ও পেট্রোলবোমাসহ ছাত্রলীগের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার। Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার

১৬১ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩৪:২১ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪ ৩৭৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

দ্বিতীয় ধাপে ১৬১টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ মে এ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার (১ এপ্রিল) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়।

ইসি সচিব মো. জাহাংগীর আলম বৈঠক শেষে তফসিল ঘোষণা করেন। তিনি বলেন, দ্বিতীয় ধাপে যেসব উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়ন বাছাই হবে ২৩ এপ্রিল এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল।

এবারের উপজেলা পরিষদ নির্বাচন চার ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে যেসব উপজেলায় ভোটগ্রহণ হবে তাদের তফসিল ঘোষণা করা হয়েছে।

ইসি জানিয়েছে, প্রথম ধাপের ভোট হবে ৮ মে, তৃতীয় ধাপের ভোট ২৯ মে এবং চতুর্থ ধাপের ভোট হবে ৫ জুন।

১৬১ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা

আপডেট সময় : ০১:৩৪:২১ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪