ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয়

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ৩৪ বার পঠিত

নাটোর প্রতিনিধি: ‘সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয়, মানুষ করে তোলে। বই পড়ুন, চিন্তা করুন, সৃষ্টিশীল হোন-সমৃদ্ধ হোক মানবসমাজ’ এই স্লোগানকে সামনে রেখে নাটোরের লালপুরে সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) উপজেলার চন্ডিগাছা বাজারসংলগ্ন ‘অবসর পল্লী’ (সাদেক স্যারের বাগান) প্রাঙ্গণে এ সাহিত্য উৎসবের আয়োজন করা হয়।
সাপ্তাহিক শহীদ সাগর পত্রিকার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন এলাকার কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক ও সাহিত্যপ্রেমীরা অংশগ্রহণ করেন।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
সাপ্তাহিক শহীদ সাগর পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বিশিষ্ট লেখক ও গবেষক সাদ আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক আনসার-ভিডিপি কর্মকর্তা মো. আজিজুর রহমান শাজাহান, শ্যামল কিশোর পাল , সাংবাদিক অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, সাহিত্যিক ঋপণ প্রামাণিক প্রমুখ।
অনুষ্ঠানে কবিতা পাঠ ও আবৃত্তির মাধ্যমে নিজেদের সৃষ্টিশীলতা তুলে ধরে কবিতা আবৃত্তিতে মুখর হয়ে ওঠে উৎসব প্রাঙ্গণ।
স্বরচিত কবিতা আবৃত্তি করেন

আব্দুর রশিদ মাস্টার, মনির জামান, শিক্ষক শফিকুল ইসলাম, মলয় বাগচী, রবি বাঙালি, মনিরুজ্জামান, আওয়াল সরকারসহ অর্ধ-শতাধিক কবি। গান পরিবেশন করেন ইসলামপুর আশ্রমের পরিচালক সাখাওয়াত হোসেন সাধু, বাউল সাধক আতাউর রহমান প্রমুখ।
এছাড়া সাহিত্য উৎসবে এলাকার বিশিষ্টজন জন ছাড়াও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অশীতিপর বৃদ্ধ কবি যোগেশ ভৌমিক এবং বৃদ্ধ কবি সাদিকুর রহমানকে সম্মাননা সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনোয়ারা মেরী ও মঞ্জুর রহমান মিঠু।
আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মধ্যে বই পড়া, সাহিত্যচর্চা ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানো এবং কবি-সাহিত্যিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি গড়ে তোলা-ই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

ট্যাগস :

সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয়

আপডেট সময় : ০৪:৪৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬