সংবাদ শিরোনাম :
১৬১ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০১:৩৪:২১ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪ ৩৪১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
দ্বিতীয় ধাপে ১৬১টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ মে এ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার (১ এপ্রিল) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়।
ইসি সচিব মো. জাহাংগীর আলম বৈঠক শেষে তফসিল ঘোষণা করেন। তিনি বলেন, দ্বিতীয় ধাপে যেসব উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়ন বাছাই হবে ২৩ এপ্রিল এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল।
এবারের উপজেলা পরিষদ নির্বাচন চার ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে যেসব উপজেলায় ভোটগ্রহণ হবে তাদের তফসিল ঘোষণা করা হয়েছে।
ইসি জানিয়েছে, প্রথম ধাপের ভোট হবে ৮ মে, তৃতীয় ধাপের ভোট ২৯ মে এবং চতুর্থ ধাপের ভোট হবে ৫ জুন।

























