ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি Logo নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স Logo প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী Logo জয়ের দিনে পিএসজির দুঃসংবাদ, গুরুতর চোটে মাঠ ছাড়লেন দেজিরে দুয়ে Logo বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ Logo পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই : ডিএই Logo ব্যাংকের পরিচালনা পর্ষদে আসছে বড় পরিবর্তন, থাকতে পারবেন না রাজনীতিবিদরা Logo ধামরাইয়ে খিচুড়ি নিয়ে বিরোধে যুবককে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে Logo ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল Logo ৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন

১০ মাসে কৃষি খাতে প্রায় ২৭ হাজার কোটি টাকার ঋণ বিতরণ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৮:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩ ৩০৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
২০২২-২৩ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) দেশের ব্যাংকগুলো কৃষি খাতে প্রায় ২৭ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে। যা অর্থবছরের মোট লক্ষ্যমাত্রার ৮৭ দশমিক ৪০ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা বলছেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি কৃষি। বৈশ্বিক মহামারি, করোনা ও রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি কৃষির গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। এ কারণে বাংলাদেশ ব্যাংক কৃষিখাতে প্রয়োজনীয় অর্থায়নের চেষ্টা করছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হয়েছে ২৬ হাজার ৯২৯ কোটি টাকা, যা মোট লক্ষ্যমাত্রার ৮৭ দশমিক ৪০ শতাংশ। এর আগে, ২০২১-২২ অর্থবছরের প্রথম ১০ মাসে ২৩ হাজার ৭৫৬ কোটি টাকা বিতরণ করা হয়েছিল। যা ওই সময়ের মোট লক্ষ্যমাত্রার ৮৩ দশমিক ৬৮ শতাংশ।

বাণিজ্যিক ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের ২ শতাংশ কৃষিঋণ হিসেবে বিতরণ করা হয়। কিন্তু এসব ব্যাংকের অনেকেরই গ্রামীণ এলাকায় ঋণ বিতরণের জন্য পর্যাপ্ত পরিকাঠামো না থাকায় তারা এনজিওর মাধ্যমে ঋণ বিতরণ করে। আর বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের বিতরণকৃত সব ঋণই কৃষি ঋণ। এছাড়াও, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান (এনজিও) রেগুলেটরি অথরিটি (এমআরএ) এর সাথে নিবন্ধিত এনজিওগুলি কৃষি ঋণের একটি বড় অংশ বিতরণ করে।

সম্প্রতি এবিবি জানিয়েছে, প্রতিটি ব্যাংক কৃষি ঋণের জন্য জনবল বাড়াচ্ছে। ভবিষ্যতে ব্যাংকগুলো সরাসরি কৃষকদের মধ্যে এসব ঋণ বিতরণ করবে। এ কারণে সংশ্লিষ্ট ব্যাংকগুলোও লক্ষ্যমাত্রা নিয়েছে।

১০ মাসে কৃষি খাতে প্রায় ২৭ হাজার কোটি টাকার ঋণ বিতরণ

আপডেট সময় : ০২:০৮:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩