ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান Logo স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান Logo জ্বরের কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর, এক ল্যাপেই হাল ছাড়লেন শাহাদাত Logo এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৭ বার পঠিত

চলমান যুদ্ধকালে হরমুজ প্রণালি ও পারস্য উপসাগর থেকে আটক করা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলো বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। বিক্রি থেকে পাওয়া অর্থ যুদ্ধ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে বণ্টন করা হবে বলে জানানো হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানের বিচার বিভাগের আইনজীবী কেন্দ্রের প্রধান হাসান আব্দুলিয়ানপুর জানান, বিচারিক আদেশের ভিত্তিতেই হরমুজ প্রণালি ও উপসাগরীয় অঞ্চল থেকে একাধিক মার্কিন ও ইসরায়েলি জলযান জব্দ করা হয়েছে।

হাসান আব্দুলিয়ানপুর জানান, এসব জলযান বিক্রির অর্থ সাম্প্রতিক যুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারগুলোর সহায়তায় ব্যবহার করা হবে। তিনি আরও জানান, দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশ ও আশেপাশের এলাকায় মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত সম্পত্তি মূল্যায়নে বিশেষজ্ঞরা ইতিমধ্যেই কাজ শুরু করেছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যৌথ যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে বলে দাবি তেহরানের। এর জবাবে পুরো অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পাশাপাশি জ্বালানি পরিবহনের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ করে ফেলে ইরান।

ট্যাগস :

হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান

আপডেট সময় : ০২:৩৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬