ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

সোনালী ব্যাংকের ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’তে যুক্ত হচ্ছে ইসলামী ব্যাংক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ ২৮২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’-তে যুক্ত হয়েছে। ইসলামী ব্যাংকের ডিজিটাল ওয়ালেট সার্ভিস ‘সেলফিন’ এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘এমক্যাশ’ এই দুটি সেবার মাধ্যমে ইসলামী ব্যাংকের গ্রাহকরা ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’ ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ফি/চার্জ এবং চালান অনলাইনে পরিশোধ করতে পারবেন।

২১ জুন বুধবার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে দুই ব্যাংকের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। স্বাক্ষরিত চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মাওলা।

সোনালী ব্যাংকের পক্ষে মহাব্যবস্থাপক মো. নুরুন নবী এবং ইসলামী ব্যাংকের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক আ ফ ম কামাল উদ্দিন চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী, মীর মোফাজ্জল হোসেন, সুভাষ চন্দ্র দাস, কাজী মোঃ ওয়াহিদুল ইসলাম ও পারসুমা আলম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসাইনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সোনালী ব্যাংকের ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’তে যুক্ত হচ্ছে ইসলামী ব্যাংক

আপডেট সময় : ০২:২০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩