ঢাকা ১০:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান Logo স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান Logo জ্বরের কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর, এক ল্যাপেই হাল ছাড়লেন শাহাদাত Logo এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

সন্ধ্যা ৬টার আগেই দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৪:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৩৩০ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। শনিবার ।। ০৪ এপ্রিল ২০২৬।।

জ্বালানি সংকট সামাল দিতে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট ও শপিংমল বন্ধ রাখার সরকারি নির্দেশনা আপাতত বহাল রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।শনিবার (৪ এপ্রিল) রাজধানীর বিদ্যুৎ ভবনে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় এই সিদ্ধান্ত কার্যকর রাখা হয়েছে এবং আপাতত এতে কোনো পরিবর্তনের সুযোগ নেই। তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, দেশের স্বার্থে সরকারের এই সিদ্ধান্ত মেনে চলা জরুরি। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এমন পদক্ষেপ এখন প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করেন তিনি।বৈঠক শেষে দোকান ও শপিংমল মালিক সমিতির নেতারা জানান, তারা সরকারের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে সন্ধ্যা ৬টার মধ্যে দোকান বন্ধ রাখার নির্দেশনা মেনে চলবেন বলে জানিয়েছেন তারা। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে সময়সূচি পুনর্বিবেচনার দাবিও তুলেছেন ব্যবসায়ীরা।এর আগে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার অফিস সময়সূচি ও বাজার বন্ধের সময় নির্ধারণ করে দেয়। সেই নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৬টার পর সব ধরনের শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এ নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি চালানো হবে বলেও জানানো হয়েছে।

ট্যাগস :

সন্ধ্যা ৬টার আগেই দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত অপরিবর্তিত রয়েছে।

আপডেট সময় : ০৭:২৪:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬