ঢাকা ০১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন Logo প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড়, হুড়োহুড়িতে গাড়িতে পাথর ছুড়ল ভক্তরা Logo এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায় Logo আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ সদস্য Logo ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার Logo নজরুলের চেতনায় আলোকিত প্রজন্ম গড়ার আহ্বান Logo সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন

রমজানের প্রথম দুই কার্যদিবস টানা দরপতনের পর তৃতীয় কার্যদিবসে সূচক বাড়ল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ ৪২৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
রমজানের প্রথম দুই কার্যদিবসের দরপতনের পর তৃতীয় কার্যদিবসে দেশের শেয়ারবাজারে মূল্য সূচকের কিছুটা ঊর্ধ্বমুখি হয়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও। এছাড়া দাম বৃদ্ধির তালিকায় নাম লিখিয়েছে আরও কোম্পানি।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে প্রায় ৪০০ কোটি টাকা। আর দাম কমার তুলনায় প্রায় তিনগুণ বেশি দামের তালিকায় স্থান পেয়েছে কোম্পানিগুলো।
ঢাকা স্টক এক্সচেঞ্জ ছাড়াও আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও দাম বৃদ্ধির তালিকায় রয়েছে বিপুলসংখ্যক কোম্পানি। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও। তবে এ বাজারে মূল্য সূচক কমেছে।
ডিএসইতে দাম ও লেনদেন বাড়লেও গত কয়েক দিনের মতো বুধবারও পুঁজিবাজারে ক্রেতার ঘাটতি ছিল। ক্রেতা সংকটে পড়ে অর্ধেকের বেশি প্রতিষ্ঠানের শেয়ার এবং ইউনিটের দাম ফ্লোর প্রাইসে (সর্বনিম্ন মূল্য) লেনদেন চলাকালীন সময়ে আটকে থাকে।
ক্রেতা সংকটের কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জে আরও দুটি কোম্পানির শেয়ার দর ফ্লোর প্রাইসে এসেছে। এতে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম ফ্লোর প্রাইসের মধ্যে আটকে থাকে।
যেদিন এত বেশি সংখ্যক কোম্পানির শেয়ার ও ইউনিটের দর ফ্লোর প্রাইসে আটকে গিয়েছিল, সেদিন ডিএসইতে শেয়ার ও ইউনিটের দাম বৃদ্ধির তালিকায় ৮০টি কোম্পানির নাম উঠেছিল। বিপরীতে ২৭টির দর কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ১৯৮টির দর।

রমজানের প্রথম দুই কার্যদিবস টানা দরপতনের পর তৃতীয় কার্যদিবসে সূচক বাড়ল

আপডেট সময় : ০২:২০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩