ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

যুদ্ধবিরতির ইঙ্গিত লেবাননে ইসরায়েলি হামলায় আরও ৩১ জন নিহত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ১৮৯ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় অন্তত ৩১ জনের প্রাণহানি ঘটেছে, যদিও হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির একটি সমঝোতায় পৌঁছানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত সৌদি আরবে বৈঠক করবেন, যেখানে লেবাননে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তিকে গাজার সংঘাত অবসানের জন্য একটি প্রভাবক হিসেবে ব্যবহার করার বিষয়টি আলোচনা করা হবে। অন্যদিকে গাজা উপত্যকায় শীতকালীন ঝড়ে প্রায় ১০ হাজার তাঁবু ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব তাঁবুতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন।  গাজার উত্তরাঞ্চলের কামাল আদওয়ান হাসপাতালে ইসরায়েলের অব্যাহত হামলার নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা বলছে, গত কয়েক ঘণ্টায় উত্তরের দিকের শহরে তিনটি হামলা চালিয়েছে ইসরায়েল। পুরো গাজা সিটিতে ইসরায়েলি হামলায় অন্তত ১১ জনের প্রাণ গেছে।   গাজা উপত্যকায় গত বছরের ৭ অক্টোবর পরবর্তী সময়ে ইসরায়েলের হামলায় অন্তত ৪৪ হাজার ২৩৫ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন অন্তত এক লাখ চার হাজার ৬৩৮ জন।  আর গাজা যুদ্ধের শুরু থেকে লেবাননে ইসরায়েলের হামলায় অন্তত তিন হাজার ৭৬৮ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন অন্তত ১৫ হাজার ৬৯৯ জন।

ট্যাগস :

যুদ্ধবিরতির ইঙ্গিত লেবাননে ইসরায়েলি হামলায় আরও ৩১ জন নিহত

আপডেট সময় : ০৩:৪৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪