ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ

মিয়ানমারের পাজিগি শহরে সেনাবাহিনীর বিমান হামলা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ ২৯১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
মিয়ানমারের পাজিগি শহরে বিমান হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবারের হামলায় বেসামরিক নাগরিকসহ অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুন থেকে প্রায় ১১০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত সাগাইং-এর বাসিন্দাদের বরাত দিয়ে এবং স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা এ খবর জানিয়েছে। সেনাবাহিনী দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এটি সবচেয়ে খারাপ পরিস্থিতি বলে মনে করা হচ্ছে।
যে শহরটিতে হামলা হয়েছে সেটি দুই বছর আগে সংঘটিত অভ্যুত্থানের বিরোধীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত। আল-জাজিরার একজন প্রতিবেদক বলেছেন যে একটি প্রশাসনিক অফিস উদ্বোধনের জন্য বাসিন্দারা জড়ো হওয়ার সময় বিমান হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা একজন উদ্ধারকারী জানান, সকাল ৭টা ৩৫ মিনিটে একটি জেট বিমান থেকে এ হামলা চালানো হয়। এ সময় বেশ কয়েকটি এমআই-৩৫ হেলিকপ্টার জেট বিমানের সঙ্গে ছিল।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, হত্যাকাণ্ড ছিল ভয়াবহ। নিহতরা বেসামরিক নাগরিক এবং অবস্থানটি একটি বৈধ সামরিক লক্ষ্য থেকে অনেক দূরে ছিল।
এ ঘটনায় মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মিয়ানমারের পাজিগি শহরে সেনাবাহিনীর বিমান হামলা

আপডেট সময় : ০৫:৩৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩