ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

ভোটার হালনাগাদ: নিবন্ধনকেন্দ্রে নিরাপত্তা দিতে আইজিপিকে ইসির নির্দেশ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫ ২২২ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

চলমান ভোটার তালিকা হালনাগাদে নিবন্ধন বা রেজিস্ট্রেশন কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (০২ ফেব্রুয়ারি) ইসির নির্বাচন সহায়তা শাখার উপ-সচিব মো. মাহবুব আলম শাহ জানান, এরইমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা পুলিশ সদরদপ্তরে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি- ২০২৫ এর অংশ হিসেবে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ভোটার রেজিস্ট্রেশন আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত চলবে।   ভোটার রেজিস্ট্রেশন কাজে ল্যাপটপ, ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আইরিশ স্ক্যানার, ডকুমেন্ট স্ক্যানার, ডকুমেন্ট প্রিন্টারসহ অন্যান্য মূল্যবান যন্ত্রপাতির ব্যবহার হবে। সংশ্লিষ্ট জেলা ও উপজেলা বা থানা নির্বাচন অফিসপর্যায়ে ভোটার রেজিস্ট্রেশনের তারিখ ও কেন্দ্র নির্ধারণপূর্বক পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে (রেজিস্ট্রেশন পরিকল্পনা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে সংগ্রহ করা যাবে)। জেলা ও উপজেলা বা থানা নির্বাচন অফিসের নির্ধারিত তারিখে রেজিস্ট্রেশন কেন্দ্রে নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন করা প্রয়োজন এ অবস্থায় ভোটার রেজিস্ট্রেশনের তারিখগুলোতে রেজিস্ট্রেশন কেন্দ্রের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে ইসি। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ৬৫ হাজার লোকবল নিয়োগ দিয়েছে ইসি। তারা ১ দশমিক ৫২ শতাংশ নাগরিককে ভোটার তালিকায় যুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করবেন।

ট্যাগস :

ভোটার হালনাগাদ: নিবন্ধনকেন্দ্রে নিরাপত্তা দিতে আইজিপিকে ইসির নির্দেশ

আপডেট সময় : ০৩:৩৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫