ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ‘কিডনি আবার গজাবে’- দালালের চক্রে নেপালের যে গ্রাম এখন ‘কিডনি ভ্যালি’ Logo ‘ক্ষমতা’র সুযোগ পেয়ে ‘ধন্য’ কোয়েল Logo ভারত-ওয়েস্ট ইন্ডিজকে জরিমানা Logo বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী Logo ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা Logo ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি উদ্ধার করলো ৮০ লক্ষ টাকার অবৈধ পণ্য Logo সুন্দরগঞ্জে অর্থাভাবে ১২ বছর চিকিৎসাহীন, নজরুলের পাশে প্রবাসী সেলিম Logo ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে গুলাগুলি, নারীসহ গুলিবিদ্ধ ২ Logo ব্রাহ্মণবাড়িয়ায় মাদক, চোরাচালান ও ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশ Logo নওগাঁ পৌরসভা নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হতে চান আলমগীর

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি উদ্ধার করলো ৮০ লক্ষ টাকার অবৈধ পণ্য

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৫৭:০৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৬৪ বার পঠিত

মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ

সিলেট থেকে ঢাকার পথে ছুটছিল একটি কাভার্ড ভ্যান। বাইরে থেকে দেখে স্বাভাবিক মনে হলেও বিজিবির সন্দেহের চোখ এড়াতে পারেনি। রাতের আঁধারে আমতলী এলাকায় থামিয়ে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী। আটক করা হয়েছে কাভার্ড ভ্যানটিও।
বিজিবি সূত্রে জানা গেছে, ৪ অক্টোবর ভোর সাড়ে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আমতলী এলাকায় অভিযান চালায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল। সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করে।
এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামিয়ে তল্লাশি করে। তল্লাশির একপর্যায়ে কাভার্ড ভ্যানের ভেতর থেকে উদ্ধার করা হয় ভারতীয় বিভিন্ন ধরনের ১৩ হাজার ৩৫১ পিস প্রসাধনী সামগ্রী।
অভিযানে চোরাচালানের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করে বিজিবি। উদ্ধার করা ভারতীয় পণ্য ও কাভার্ড ভ্যানসহ জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য ৮০ লাখ ৯০ হাজার ৮৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটক করা চোরাচালানি পণ্য ও কাভার্ড ভ্যান আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানিয়েছে, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা জোরদারে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিজয়নগর, আখাউড়া ও হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি উদ্ধার করলো ৮০ লক্ষ টাকার অবৈধ পণ্য

আপডেট সময় : ০৪:৫৭:০৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬