ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শিশুটি মারা যাওয়ার পর বসতঘর থেকে উদ্ধার হলো বিষধর পদ্ম গোখরা Logo তানিয়া বৃষ্টির অভিনয়ে মুগ্ধ দর্শক, ২২ ঘণ্টায় কত ভিউ? Logo বৃষ্টিতে হয়নি টস, আগেভাগেই লাঞ্চ সেঞ্চুরিয়নে Logo ১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব Logo বৈঠক শেষে নাহিদ ইসলাম • ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী Logo নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি Logo নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স Logo প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী Logo জয়ের দিনে পিএসজির দুঃসংবাদ, গুরুতর চোটে মাঠ ছাড়লেন দেজিরে দুয়ে Logo বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ

ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৫৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১০০ বার পঠিত

মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
কাশবনের নীরবতা ভাঙল এক অজ্ঞাত মরদেহের খবরে। হাত ও মুখ স্কচটেপে প্যাঁচানো অবস্থায় পড়ে থাকা এক যুবকের লাশ উদ্ধার করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা পুলিশ। সোমবার ২১ সেপ্টেম্বর দুপুরে নাসিরনগর সদর ইউনিয়নের উপজেলা এলাকায় ব্রাহ্মণবাড়িয়া ১ আসনের সংসদ সদস্য এর কার্যালয়ের পেছনের কাশবনের ভেতর মরদেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিচয় এখনো মেলেনি। মুখ ও দুই হাতে স্কচটেপ প্যাঁচানো থাকায় ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। মরদেহের অবস্থান ও দৃশ্যমান আলামত দেখে ঘটনাটি সন্দেহজনক বলে মনে করছে পুলিশ। নাসিরনগর থানার ওসি শাহিনুল ইসলাম জানান, মরদেহটি খুব বেশি পুরোনো নয়। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। কে এই ব্যক্তি, কীভাবে তার মৃত্যু হলো, আর কাশবনের ভেতরেই বা তাকে পাওয়া গেল কেনো? এসব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টাও চলছে।

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:৫৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬