ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স Logo স্থগিত ১০ মাস পর ঢাকায় কাভিশ, সঙ্গে শিরোনামহীন-মেঘদল Logo পতনের নতুন স্তরে পাকিস্তানের ক্রিকেট, ওয়াসিম আকরামের উদ্বেগ Logo ডিনারেও আসেননি, তড়িঘড়ি করে ভারত ছাড়লেন চীনা প্রেসিডেন্ট Logo ফের চালু আদানির গোড্ডা কেন্দ্রের বন্ধ ইউনিট, দুপুরেই বাড়বে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ Logo বার্ষিক সাধারণ সভা করল বিআইজেএফ Logo হুথি মোকাবিলায় সৌদি আরবের পাশে সীমিত সহায়তা, সরাসরি যুদ্ধে নামছে না যুক্তরাষ্ট্র Logo ফেনীর নিহত যুবদল নেতা ও অসহায় পরিবারকে বাড়ি উপহার দিচ্ছেন তারেক রহমান Logo ব্রাহ্মণবাড়িয়া কাজী সমিতির নির্বাচনে বিজয়ী সভাপতি ইয়াহিইয়া মাসউদ, সাধারণ সম্পাদক নুরুল আলম Logo ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট ঘিরে ফের উত্তাপ, কনসার্ট বন্ধের দাবি, কওমি ঐক্য জোটের 

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন 

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৩৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ২১৩ বার পঠিত
মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ২৮ জুলাই সকালে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভবনের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ। কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হান্নান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সহযোগী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম এবং সহকারী অধ্যাপক সৈয়দা মারজিয়া শবনম সঞ্চালনার দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক, সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা, জেলা বিএনপির সহ-সভাপতি এবিএম মমিনুল হক, সিনিয়র যুগ্ম- সম্পাদক আলী আজম, কলেজের উপাধ্যক্ষ মিজানুর রহমান এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খন্দকার নাজমুল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সদস্য মাজেদুল ইসলাম। শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুসকান ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকারের ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নবনির্মিত এই একাডেমিক ভবন শিক্ষার্থীদের পাঠদান ও শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও মানসম্মত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নবনির্মিত ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রমের আরও উন্নয়ন কামনা করেন।
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন 

আপডেট সময় : ০৮:৩৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬